advertisement

Hooghly News: পঞ্চায়েতের অ্যাম্বুলেন্স পড়ে রয়েছে ভেঙে, গোঘাটের গ্রামে রোগীকে যেতে হচ্ছে ভ্যানে

Last Updated:

হুগলি জেলার গোঘাটের দেবখণ্ড এলাকায় পঞ্চায়েতের অ্যাম্বুলেন্স বেহাল অবস্থা। স্থানীয় বাসিন্দারা প্রশাসনের গাফিলতির অভিযোগ তুলেছে।

+
অ্যাম্বুলেন্স

অ্যাম্বুলেন্স পড়ে রয়েছে ভেঙে

গোঘাট: দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে অ্যাম্বুলেন্স। তার জেরে ক্ষোভে ফুঁসছেন এলাকার বাসিন্দারা।এমনই চিত্র উঠে এল আমাদের ক্যামেরায়। হুগলি জেলার গোঘাটের দেবখণ্ড এলাকায় পঞ্চায়েতের অ্যাম্বুলেন্স বেহাল অবস্থা। স্থানীয় বাসিন্দারা প্রশাসনের গাফিলতির অভিযোগ তুলেছে।
স্থানীয়দের অভিযোগ বারবার পঞ্চায়েতকে বলেও কোন কাজ হয়নি।উল্লেখ্য সিপিএম ক্ষমতায় থাকাকালীন অ্যাম্বুলেন্সটি গ্রামবাসীদের পরিষেবা দেওয়ার জন্য করে এবং বাসিন্দারা সুবিধা পেত। কিন্তু বর্তমানে অ্যাম্বুলেন্স ভগ্ন অবস্থায় পড়ে রয়েছে।স্থানীয়দের শারিরীক অসুস্থতা বা দুর্ঘটনা হলে সমস্যায় পড়তে হয় বলে অভিযোগ। ব্লক প্রশাসন অ্যম্বুলেন্স সারানোর কোন উদ্যোগ নেয়নি। যার ফলে চরম সমস্যায় পড়ছেন সাধারণ মানুষ।
advertisement
advertisement
এই বিষয়ে স্থানীয় এক মহিলা জানান দীর্ঘদিন ধরে অ্যাম্বুলেন্স ভগ্ন অবস্থায় পড়ে রয়েছে আর তার জেরে সমস্যার সম্মুখীন হতে হয় গ্রামবাসীদেরকে।নিত্যদিন দুর্ঘটনা পরলে প্রাইভেট গাড়ি পাওয়া যায় না তাও আবার ভাড়াও প্রচুর। পঞ্চায়েতে বারবার বলেও কোন কাজ হয়নি অভিযোগ।তাদের একটাই দাবি দ্রুত অ্যাম্বুলেন্সটি পরিষেবা দেওয়া হোক।‌ যদিও তৃণমূলের অঞ্চল সভাপতি মীর আফসার আলী জানিয়েছেন বিষয়টি নাকি তার জানা নেই।সংবাদমাধ্যমের কাছ থেকে জানতে পেরেছি তবে চেষ্টা করব দ্রুততার সঙ্গে সমস্যার সমাধানের আশ্বাস দিয়েছে।
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
এখন দেখার কবে এই আশ্বাস ফলপ্রসূ হয়।
Suvojit Ghosh
view comments
বাংলা খবর/ খবর/হুগলি/
Hooghly News: পঞ্চায়েতের অ্যাম্বুলেন্স পড়ে রয়েছে ভেঙে, গোঘাটের গ্রামে রোগীকে যেতে হচ্ছে ভ্যানে
Next Article
advertisement
২০২১-এর বিধানসভার তুলনায় এবার বাড়ল প্রার্থীদের ভোটে দাঁড়ানোর সংখ্যা ! রাজ্যে ভোটার তালিকা থেকে বাদ প্রায় ৯১ লক্ষ নাম
২০২১-এর বিধানসভার তুলনায় এবার বাড়ল প্রার্থীদের ভোটে দাঁড়ানোর সংখ্যা ! রাজ্যে ভোটার তালিকা থেকে বাদ প্রায় ৯১ লক্ষ নাম
  • ২০২১-এর বিধানসভার তুলনায় এবার বাড়ল প্রার্থীদের ভোটে দাঁড়ানোর সংখ্যা

  • প্রথম দফার ১৫২টি আসনের ভোটের জন্য এবার মোট ১৫৮৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা

  • রাজ্যে ভোটার তালিকা থেকে বাদ প্রায় ৯১ লক্ষ নাম

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement