advertisement

Hooghly Durga Puja 2022 II দেবীকে ১০৮ নীলকমল ও ১০৮ টি প্রদীপ জ্বালিয়ে সন্ধ্যা আরতি

Last Updated:

দুর্গাপুজোর চার দিনের মধ্যে সবথেকে মাহাত্ম্যপূর্ণ দিন হল অষ্টমীর দিন। এই দিন দেবীকে বোধন করা হয়। চন্ড ও মুন্ড নামক দুই ভয়ানক অসুরকে এই সন্ধিক্ষণে বধ করেছিলেন দেবী।

+
title=

#হুগলি : দুর্গাপুজোর চার দিনের মধ্যে সবথেকে মাহাত্ম্যপূর্ণ দিন হল অষ্টমীর দিন। এই দিন দেবীকে বোধন করা হয়। চন্ড ও মুন্ড নামক দুই ভয়ানক অসুরকে এই সন্ধিক্ষণে বধ করেছিলেন দেবী। অন্যদিকে কৃত্তিবাসের রামায়ণে উল্লেখ আছে, রাক্ষসরাজ রাবণকে বধ করার জন্য আশ্বিন মাসেই রামচন্দ্র অকাল বোধন করেন। সেখানেও সন্ধি পুজোর বিশেষ তিথিতে দেবীকে ১০৮ পদ্ম নিবেদন করা হয়। যেহেতু অষ্টমী এবং নবমীর সন্ধিক্ষণে এই পুজো হয় তাই একে বলা হয় সন্ধিপূজো। পুরাণ অনুসারে, এই সময়েই মা দুর্গা ‘চণ্ড’ ও ‘মুণ্ড’ নামে দুই দোর্দণ্ড অসুরকে বধ করেছিলেন। চামুণ্ডা মহাশক্তির এক ভয়াল রূপ।
কথিত আছে, অসুররাজ শুম্ভ এবং নিশুম্ভের প্রধান দুই সেনানায়ক ছিলেন ‘চণ্ড’ ও ‘মুণ্ড’। এই দুই ভয়ঙ্কর অসুরকে বধ করার জন্য দেবী চামুণ্ডা রূপ ধারণ করেন। ওষুধের বধ করার পর দেবীকে সন্তুষ্ট করতে ১০৮ প্রদীপ দিয়ে বোধন করা হয়। সেই থেকেই এই রীতি বলে জানা যায়। পুরাণ অনুসারে, অষ্টমী তিথি ও নবমী তিথির মিলনকালে মা দুর্গা আবির্ভূতা হন চামুণ্ডা রূপে।
advertisement
আরও পড়ুনঃ ভদ্রকালী প্রগতি সংঘের এই বছরের পূজোর থিম 'মা আসছেন মাটির টানে'
অন্যদিকে কৃত্তিবাসী রামায়ণ অনুসারে, পরম শক্তিশালী রাবণের বিরুদ্ধে যুদ্ধে জয়লাভ করার জন্য মা দুর্গাকে শরৎকালে আশ্বিনমাসে আবাহন করেছিলেন রামচন্দ্র। রামচন্দ্র দেবীর পুজোর জন্য ১০৮টি পদ্ম আনতে বলেন হনুমানকে। হনুমান ১০৭টি পদ্ম আনতে সক্ষম হন। একটি পদ্ম মায়ার খেলায় অদৃশ্য হয়। একটি পদ্মের অভাব দেখা দিলে রামচন্দ্র তাঁর পদ্মের সমান একটি চক্ষু দান করতে উদ্যত হন।
advertisement
advertisement
আরও পড়ুনঃ দুর্গাপূজোয় মন্ডপ দেখতে বেরিয়ে আপনি পৌঁছে যেতে পারেন বেনারস!
সেইসময় মা দুর্গা উদিত হন রামচন্দ্রের সামনে। তিনি রামচন্দ্রকে আশীর্বাদ করেন। ষষ্ঠী তিথিতে রামচন্দ্র মা দুর্গার পুজো শুরু করেছিলেন। অষ্টমী ও নবমী তিথির সন্ধিক্ষণে রামচন্দ্র অস্ত্রলাভ করেন। অনেকের মতে এই কারণেও সন্ধিপুজোয় ১০৮টি পদ্ম নিবেদনের রীতি প্রচলিত হয়েছে।
advertisement
Rahi Haldar
view comments
বাংলা খবর/ খবর/হুগলি/
Hooghly Durga Puja 2022 II দেবীকে ১০৮ নীলকমল ও ১০৮ টি প্রদীপ জ্বালিয়ে সন্ধ্যা আরতি
Next Article
advertisement
West Bengal Weather Update: শীতের আমেজ সকাল এবং সন্ধ্যায়, নতুন করে কনকনে ঠান্ডা আর কি পড়বে?
শীতের আমেজ সকাল এবং সন্ধ্যায়, নতুন করে কনকনে ঠান্ডা আর কি পড়বে?
  • শীতের আমেজ সকাল এবং সন্ধ্যায়

  • নতুন করে কনকনে ঠান্ডা আর কি পড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement