advertisement

Hooghly News: চাষের জমি থেকে উদ্ধার ড্রাম ভর্তি তাজা বোমা! মনোনয়ন পর্বত মিটতেই নতুন আতঙ্ক

Last Updated:

শনিবার সকালে তাঁরা পাট ক্ষেতে চাষ করতে গিয়েছিলেন। সেইসময়‌ই হঠাৎ নজরে পড়ে এক জায়গায় একটি ড্রাম রাখা আছে। কাছে যেতেই দেখা যায় ড্রাম ভর্তি বোমা।

হুগলি: পঞ্চায়েত নির্বাচনের মনোনয়ন জমা দেওয়ার পর্ব সবে শেষ হয়েছে। এখনও স্ক্রুটিনি এবং মনোনয়ন প্রত্যাহারের দিন বাকি আছে। কিন্তু এরই মধ্যে ব্যাপক চাঞ্চল্য ছড়ালো খানাকুলে। সেখানে উদ্ধার হল ড্রাম ভর্তি বোমা। একটি পাট ক্ষেতের মধ্যে বোমা ভর্তি ড্রামটি দেখতে পান স্থানীয় কয়েকজন বাসিন্দা। যে জায়গায় এই বোমা উদ্ধার হয়েছে সেখান থেকে কিছুটা দূরেই পঞ্চায়েতের বিদায়ী উপপ্রধানের বাড়ি। ফলে বিষয়টি নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানো‌উতোর।
বোমা উদ্ধারের এই ঘটনাটি ঘটেছে হুগলির খানাকুলের ২ নম্বর ব্লকের নতিপুর এলাকায়। একসঙ্গে এতো বিপুল পরিমাণ বোমা উদ্ধার হওয়ায় আতঙ্ক তৈরি হয়েছে গ্রামবাসীদের মধ্যে। স্থানীয়রা জানান, শনিবার সকালে তাঁরা পাট ক্ষেতে চাষ করতে গিয়েছিলেন। সেইসময়‌ই হঠাৎ নজরে পড়ে এক জায়গায় একটি ড্রাম রাখা আছে। কাছে যেতেই দেখা যায় ড্রাম ভর্তি বোমা। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় পুলিশকে।
advertisement
advertisement
পঞ্চায়েত নির্বাচনের প্রক্রিয়া চলার মধ্যেই এই বোমা উদ্ধারের ঘটনা প্রসঙ্গে স্থানীয় বিজেপি বিধায়ক জানান, পঞ্চায়েত নির্বাচনে অশান্তি করার জন্য শাসক দল তৃণমূলের আশ্রিত দুষ্কৃতীরা ওই বোমা মজুত করে রেখেছিল। যদিও তৃণমূলের দাবি, এটা বিজেপির কাজ। তারা বেশিরভাগ জায়গায় প্রার্থী দিতে না পারায় পঞ্চায়েত নির্বাচন ভেস্তে দেওয়ার চেষ্টা করছে।
এদিকে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় খানাকুল থানার পুলিশ। বোমা ভর্তি ড্রামটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। কোথা থেকে এই বিপুল পরিমাণ বোমা এল তা তদন্ত করে দেখছে পুলিশ।
advertisement
শুভজিৎ ঘোষ
view comments
বাংলা খবর/ খবর/হুগলি/
Hooghly News: চাষের জমি থেকে উদ্ধার ড্রাম ভর্তি তাজা বোমা! মনোনয়ন পর্বত মিটতেই নতুন আতঙ্ক
Next Article
advertisement
Mamata Banerjee on Kerala Name Change: 'সিপিএম- বিজেপির এখন লিখিত জোট, তাই কেরলের নাম বদল!' বাংলার বঞ্চনায় ক্ষুব্ধ মমতা
'সিপিএম- বিজেপির এখন লিখিত জোট, তাই কেরলের নাম বদল!' বাংলার বঞ্চনায় ক্ষুব্ধ মমতা
  • সিপিএম-বিজেপি এখন লিখিত জোট, অভিযোগ মমতার৷

  • কেরলের নাম বদল নিয়ে মমতার নিশানায় কেন্দ্র৷

  • কেরলের নাম বদলে সায় দিলেও পশ্চিমবঙ্গে কেন নয়, প্রশ্ন মমতার৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement