advertisement

Hooghly News: চিকিৎসকের হাতে শিক্ষকের হেনস্থা? ফের চিকিৎসা পরিষেবা নিয়ে একাধিক প্রশ্ন

Last Updated:

মঙ্গলবার চিকিৎসা পরিষেবা নিয়ে এমনই একাধিক অভিযোগ উঠেছে গোঘাটের কামারপুকুর গ্রামীন হাসপাতালে বিরুদ্ধে। যদিও হাসপাতালের বিএম ওএইচ অভিযোগ অস্বীকার করেছেন।

 কামারপুকুর হাসপাতাল
 কামারপুকুর হাসপাতাল
হুগলি: চিকিৎসা করাতে গিয়ে এ বার এক শিক্ষককে হেনস্থার অভিযোগ উঠল কর্তব্যরত চিকিৎসকের বিরুদ্ধে। আউটডোর বিভাগে না গিয়ে কেন জরুরি বিভাগে এসেছেন ? চিকিৎসা না করে প্রথমে শিক্ষকের থেকে সেই প্রশ্নের উত্তর চান কর্তব্যরত চিকিৎসক। তাঁর সেই বক্তব্য মোবাইলে তুলতে গেলে ওই শিক্ষকের মোবাইল ভেঙে দেওয়া হয় বলে অভিযোগ। পাশাপাশি নানা ভাবে হেনস্থাও করা হয় বলে অভিযোগ।
মঙ্গলবার চিকিৎসা পরিষেবা নিয়ে এমনই একাধিক অভিযোগ উঠেছে গোঘাটের কামারপুকুর গ্রামীন হাসপাতালে বিরুদ্ধে। যদিও হাসপাতালের বিএম ওএইচ অভিযোগ অস্বীকার করেছেন। পাশাপাশি ঘটনায় ওই শিক্ষকের বিরুদ্ধেই দায় চাপিয়েছেন।গোঘাটের কামারপুকুরের বাসিন্দা শিক্ষক দেবীপদ সাঁই। গত কয়েকদিন ধরে জ্বর,কাশি ও গলাব্যথা নিয়ে ভুগছিলেন।মঙ্গলবার দোল উৎসবের জন্য হাসপাতালের আউটডোর বিভাগ বন্ধ থাকায় জরুরী বিভাগে চিকিৎসা করাতে যান দেবীপদ‌ বাবু। তখন কর্মরত ছিলেন চিকিৎসক সব্যসাচী রায়। কিন্তু প্রথমে হাসপাতালে দেখা মেলেনি চিকি‍ৎসকের। আধ ঘণ্টা পরে তাঁকে হাসপাতালে দেখা যায়।
advertisement
অভিযোগ, তখন অসুস্থতার কথা বলার পরেই চিকিৎসক চটে যান। চিকিৎসা করার বদলে  তিনি শিক্ষকের কাছ থেকে পাল্টা কৈফিয়ত চান।জানতে চান, কেন তিনি আগে আউটডোর বিভাগে আসেননি? এমনকী জরুরী বিভাগ থেকে চলে যেতে বলেন বলে অভিযোগ। তখন ওই শিক্ষক তাঁর মোবাইল ফোন বার করে ভিডিও করতে শুরু করেন। তখনই দেবীপদ বাবুর মোবাইল ছুড়ে ভেঙে দেওয়া হয় বলে অভিযোগ।এমনকী নানা ভাবে হেনস্থা করার পাশাপাশি শিক্ষক কী ভাবে হওয়া যায়, সেই নিয়ে কটুক্তিও করেন বলে অভিযোগ।
advertisement
advertisement
এক প্রকার হেনস্থা এবং অপমানিত হয়ে চিকিৎসা না করিয়েই ফিরে যেতে হয় ওই শিক্ষককে। তিনি স্বাস্থ্য দফতরে উর্ধ্বতন আধিকারিকদের অভিযোগ জানাবেন বলে জানান। কেন চিকিৎসা না করিয়ে এধরনের ব্যবহার একজন চিকিৎসকের? এই প্রশ্নই এখন উঠতে শুরু করেছে। এর আগেও একাধিকবার এই ধরনের অভিযোগ রয়েছে কামারপুকুর হাসপাতালের বিরুদ্ধে। যদিও এই বিষয়ে অভিযুক্ত চিকিৎসক সব্যসাচী রায়ের সঙ্গে যোগাযোগ করা যায়নি। তবে কামারপুকুর গ্রামীণ হাসপাতালের বিএমওএইচ রণদীপ চৌধুরী অভিযোগ অস্বীকার করার পাশাপাশি পাল্টা ওই শিক্ষকের বিরুদ্ধেই দুর্ব্যাবহার করার অভিযোগ তুলেছেন।
advertisement
বাপন সাঁতরা
view comments
বাংলা খবর/ খবর/হুগলি/
Hooghly News: চিকিৎসকের হাতে শিক্ষকের হেনস্থা? ফের চিকিৎসা পরিষেবা নিয়ে একাধিক প্রশ্ন
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement