advertisement

Child death in Bengal: বসন্তেই কাবু হবে সংক্রমণ, কমবে শিশুদের শ্বাসকষ্ট! দোল আসতেই আশায় স্বাস্থ্য দফতর, জারি বিবৃতি

Last Updated:

সোমবারও সারাদিনে বি সি রায় শিশু হাসপাতালে এই ধরনের উপসর্গ নিয়ে একাধিক শিশুর মৃত্যু হয়েছে৷

প্রতীকী ছবি।
প্রতীকী ছবি।
কলকাতা: একটানা জ্বর, সঙ্গে সর্দি-কাশি আর তীব্র শ্বাসকষ্ট৷ শ্বাসযন্ত্রের সংক্রমণে গত দু মাসে বেসরকারি হিসেবে অন্তত একশোটি শিশুর মৃত্যু হয়েছে এ রাজ্যে৷ হাসপাতালে হাসপাতালে উপচে পড়ছে অসুস্থ শিশুদের ভিড়৷ অনেক জায়গাতেই মিলছে না বেডও৷
এই অবস্থায় আশার কথা শোনাল রাজ্য স্বাস্থ্য দফতর৷ স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে এ দিন বিবৃতি দিয়ে দাবি করা হয়েছে, তীব্র শ্বাসকষ্টের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হতে আসা শিশুদের সংখ্যা ক্রমাগত কমছে৷ স্বাস্থ্য দফতরের বিবৃতিতে আরও আশা প্রকাশ করা হয়েছে, দোলের সঙ্গে সঙ্গে বসন্তের আগমনে শিশুদের মধ্যে সংক্রমণের এই সমস্যাও অনেকটাই নির্মূল হয়ে যাবে৷ ওই বিবৃতিতে বলা হয়েছে, আশা করা যায় দোলের সঙ্গে সঙ্গেই বসন্তের স্নিগ্ধ বাতাসের আগমন ঘটবে৷ যা আমাদের দুঃখ থেকে জীবনের উজ্জ্বল দিকে নিয়ে যাবে৷
advertisement
advertisement
একই সঙ্গে স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে আশ্বস্ত করা হয়েছে, দোল এবং হোলিতেও সমস্ত সরকারি হাসপাতালের জরুরি বিভাগ এবং ইনডোর চিকিৎসা পরিষেবা অন্যান্য দিনের মতোই চালু থাকবে৷ যাতে হাসপাতালে গিয়েও বিনা চিকিৎসায় না ফিরতে হয় রোগীদের৷
advertisement
সোমবারও সারাদিনে বি সি রায় শিশু হাসপাতালে এই ধরনের উপসর্গ নিয়ে একাধিক শিশুর মৃত্যু হয়েছে৷ শিশু মৃত্যুর ঘটনা ঘটেছে কলকাতা মেডিক্যাল কলেজ, ইনস্টিটিউট অফ চাইল্ড হেলথ-এও৷
সোমবার বিধানসভাতেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেছিলেন, শ্বাসকষ্টের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি শিশুদের সংখ্যা কমছে৷ শিশুদের নিয়ে সতর্ক থাকার জন্যও পরামর্শ দেন মুখ্যমন্ত্রী৷ যদিও মুখ্যমন্ত্রীর দাবি ছিল, এখনও পর্যন্ত এই ধরনের উপসর্গ নিয়ে চলতি মরশুমে ১৯টি শিশুর মৃত্যু হয়েছে৷ যাদের মধ্যে বেশ কয়েকটি শিশুর কোমর্বিডিটি ছিল৷ ৬টি শিশুর শরীরে অ্যাডিনো ভাইরাস সংক্রমণের অস্তিত্বও মিলেছে বলে জানান মুখ্যমন্ত্রী৷
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Child death in Bengal: বসন্তেই কাবু হবে সংক্রমণ, কমবে শিশুদের শ্বাসকষ্ট! দোল আসতেই আশায় স্বাস্থ্য দফতর, জারি বিবৃতি
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement