advertisement

ফাঁস হল সলমন খান খুনের ভয়ঙ্কর ছক

Last Updated:

ছকে ছিলেন বলিউড সুপারস্টার সলমন খানকে খুন করার ছক ৷ পুলিশের দক্ষতায় তা বানচাল হয়েছে ৷ হরিয়ানা পুলিশের সূত্র ধরে এগিয়েই সাফল্য এসেছে ৷

#মুম্বই: ছকে ছিলেন বলিউড সুপারস্টার সলমন খানকে খুন করার ছক ৷ পুলিশের দক্ষতায় তা বানচাল হয়েছে ৷ হরিয়ানা পুলিশের সূত্র ধরে এগিয়েই সাফল্য এসেছে ৷ অবশেষে হায়দরাবাদ থেকে গ্রেফতার করা হয়েছে গ্যাংস্টার সম্পত নেহরাকে ৷ এক সময়ে এই সম্পত নেহরা জাতীয় স্তরের ক্রীড়াবিদ ছিলেন ৷ তার বাবা হরিয়ানা পুলিশের অবসরপ্রাপ্ত কর্মী ৷
বহুদিন থেকেই চলছিল নীল নকশা তৈরির কাজ ৷ মে মাসের প্রথম সপ্তাহে সলমনের বাড়ির চত্বরে গিয়ে পরিস্থিতি সরে জমিনে দেখতে গিয়েছিলেন ৷ তুলেছিলেন কিছু ছবিও ৷ কুখ্যাত লরেন্স বিষ্ণৌ নামে সংগঠনের সঙ্গে যুক্ত নেহরা ও তার সংগঠন সোশ্যাল নেটওর্য়কে বেশ পরিচিত ৷
খুন ডাকাতি সহ এক ডজন মামলা আছে কুখ্যাত সম্পত নেহরার নামে ৷ তার সংগঠনই সলমনকে প্রাণে মারার হুমকি দিয়েছিল জানুয়ারিতে ৷
advertisement
advertisement
নেহরা রাজস্থানের বাসিন্দা কৃষ্ণসার হরিণ মামলায় যোধপুর আদালত সলমনকে ৫ বছরের কারাদণ্ডের নির্দেশ দিয়েছিল ৷ ১৯৯৯ সালে সূরজ বরজাতিয়ার হাম সাথ সাথ হ্যায় ছবির শুট চলাকালীন এই বিরল প্রজাতির হরিণ শিকার করেছিলেন সুপারস্টার সলমন খান ৷ পরে দু'রাত কারাবাসের পরে জামিনে মুক্ত হয়েছেন সলমন ৷
advertisement
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
ফাঁস হল সলমন খান খুনের ভয়ঙ্কর ছক
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement