advertisement

হাসনাবাদ-শিয়ালদহ শাখায় ট্রেন থেকে পরে গিয়ে গুরুতর আহত কিশোরী

Last Updated:

ট্রেন থেকে পরে গিয়ে গুরুতর আহত কিশোরী ৷ আত্মীয়ের বাড়ি যাওয়ার সময় ট্রেন থেকে পড়ে গুরুতর আহত হয় সে ৷

#হাসনাবাদ: ট্রেন থেকে পরে গিয়ে গুরুতর আহত কিশোরী ৷ আত্মীয়ের বাড়ি যাওয়ার সময় ট্রেন থেকে পড়ে গুরুতর আহত হয় সে ৷ এলাকাবাসীদের তৎপরতায় স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন ওই ছাত্রী ৷ হাসপাতাল সূত্রে খবর, ওই কিশোরীর অবস্থা আশঙ্কাজনক ৷
ঘটনাটি ঘটেছে উত্তর চব্বিশ পরগনা জেলার হাসনাবাদ-শিয়ালদহ শাখার ভ্যাবলা স্টেশনে ৷ জানা গিয়েছে, আহত কিশোরীর নাম সানিয়া খাতুন ৷ সানিয়ার বাড়ি ভ্যাবলার রাজাপুর এলাকায় ৷ মালতিপুরে তার একটি আত্মীয়ের বাড়ি যাওয়ার উদ্দেশে বসিরহাটের ভ্যাবলা স্টেশন থেকে শিয়ালদহ যাওয়ার ট্রেনে ওঠে সানিয়া ৷ ট্রেনটি ভ্যাবলা স্টেশন ছেড়ে কিছুটা দূর যেতেই বেসামাল হয়ে রেল লাইনে পড়ে যায় সানিয়া ৷ ঘটনাস্থসলেই গুরুতর আহত হয় সে ৷ এলাকার মানুষ দেখতে পেয়ে সানিয়াকে বসিরহাট জেলা হাসপাতালে নিয়ে যায় ৷ কিন্তু তার অবস্থার অবনতি হওয়ায় তাকে কলকাতায় পাঠানো হয়েছে ৷
advertisement
advertisement
ঘটনাটির তদন্তে নেমেছে পুলিশ ৷ কীভাবে ট্রেন থেকে পরে গেল সানিয়া ? সে বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ ৷
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
হাসনাবাদ-শিয়ালদহ শাখায় ট্রেন থেকে পরে গিয়ে গুরুতর আহত কিশোরী
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement