advertisement

ছাত্রী অপহরণের অভিযোগে উত্তপ্ত হলদিয়া

Last Updated:

স্কুলের প্রজেক্টের জিনিসপত্র কিনতে বেরোয় ঋষিকা ৷ কিন্তু তারপর আর ফিরে আসেনি সে ৷ পরিবারের অভিযোগ, প্রজেক্টের জিনিস কিনতে বাজারে গিয়ে কেউ অপহরণ করেছে তাকে ৷

#হাসনাবাদ: স্কুলের প্রজেক্টের জিনিসপত্র কিনতে বেরোয় ঋষিকা ৷ কিন্তু তারপর আর ফিরে আসেনি সে ৷ পরিবারের অভিযোগ, প্রজেক্টের জিনিস কিনতে বাজারে গিয়ে কেউ অপহরণ করেছে তাকে ৷ ছাত্রী অপহরণের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে হলদিয়ায় ৷
পুলিশ সূত্রে খবর, নিখোঁজ ছাত্রীর নাম ঋষিকা দাস ৷ বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলের একাদশ শ্রেণীর ছাত্রী ঋষিকা হলদিয়া টাউনশিপের ক্লাস্টার ৯-র বাসিন্দা ৷ শনিবার সন্ধ্যেবেলা প্রজেক্টের জিনিসপত্র কিনতে বাজারে বেরোয় ঋষিকা ৷ তারপর থেকেই আর খোঁজ মেলেনি ছাত্রীর ৷ মঙ্গলবার ছাত্রীর পরিবারের তরফ থেকে হলদিয়া থানায় নিখোঁজ ডাইরি করা হয় ৷
advertisement
advertisement
মেয়েটির পরিবার থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ৷ নিখোঁজ ছাত্রীর বাবার অভিযোগ, স্থানীয় এক যুবক কিশোরিকে উত্যক্ত করত ৷ ওই যুবকই কিশোরীকে অপহরণ করেছে বলে কিশোরীর পরিবারের অভিযোগ ৷ হলদিয়া থানার পুলিশ ঘটনাটির তদন্ত শুরু করেছে ৷
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
ছাত্রী অপহরণের অভিযোগে উত্তপ্ত হলদিয়া
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement