advertisement

শীতের ব্রেকফাস্ট জমুক ফুলকপির পরোটায়

Last Updated:
শীতকালে ছুটির দিনগুলোয় একটু দেরি করেই ঘুম ভাঙে৷ আর তারপর ব্রেকফাস্ট যদি জমাটি না হয় তাহলে কি আর মন ভরে? শীতের ফুলকপি দিয়ে বানিয়ে ফেলুন পরোটা৷
কী কী লাগবে
আটা-৩ কাপ
advertisement
জল-১ কাপ
নুন-স্বাদমতো
ঘি বা তেল-১ টেবল চামচ
ফুলকপি-অর্ধেকটা
কাঁচা লঙ্কা-১টা
গরম মশলা-প্রয়োজন মতো
লঙ্কা গুঁড়ো-প্রয়োজন মতো
ভাজার জন্য ঘি
কীভাবে বানাবেন
বড় বাটিটে আটা, নুন ও তেল বা ঘি একসঙ্গে নিন৷ প্রয়োজন মতো জল দিয়ে ভাল করে ঠেসে মেখে নিন৷ পাতলা কাপড় দিয়ে চাপা দিয়ে মাখা আটা ২০-৩০ মিনিট রেখে দিন৷ ফুলকপির ফুল ছাড়িয়ে ভাল করে গ্রেট করে নিন৷ কাঁচা লঙ্কা কুচি কুরনো ফুলকপির সঙ্গে মিশিয়ে নিন৷ এবার মাখা আটা থেকে গোল গোল লেচি কেটে নিন৷ আঙুলের চাপে লেচির মাঝখানে গর্ত করুন৷ সামান্য ঘি দিন৷ এরপর কুরনো ফুলকপি দিয়ে নুন, লঙ্কা গুঁড়ো, গরম মশলা গুঁড়ো ছড়িয়ে হাতের চাপেই লেচি মুড়ে নিন৷ বেলনে আটা মাখিয়ে নিন গোল গোল পরোটা বেলে নিন৷
advertisement
তাওয়া গরম করে প্রথমে পরোটা সেঁকে নিন৷ তারপর সামান্য দিয়ে এপিঠ ওপিঠ ভেজে নিন ভাল করে৷ দই, চাটনি বা আচার দিয়ে খান ফুলকপির পরোটা৷
view comments
বাংলা খবর/ খবর/রেসিপি/
শীতের ব্রেকফাস্ট জমুক ফুলকপির পরোটায়
Next Article
advertisement
West Bengal Weather Update: শীতের আমেজ সকাল এবং সন্ধ্যায়, নতুন করে কনকনে ঠান্ডা আর কি পড়বে?
শীতের আমেজ সকাল এবং সন্ধ্যায়, নতুন করে কনকনে ঠান্ডা আর কি পড়বে?
  • শীতের আমেজ সকাল এবং সন্ধ্যায়

  • নতুন করে কনকনে ঠান্ডা আর কি পড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement