advertisement

Kul Health Benefits: ঋতু পরিবর্তনের সর্দি-কাশি? হজম থেকে ত্বকের উজ্জ্বলতা—সব সমস্যার সহজ সমাধান লুকিয়ে আছে এই ছোট্ট ফলে! অবহেলা না করে আজই কিনুন

Last Updated:
Kul Health Benefits: শীতের শেষে বাজারে কুলের মেলা। কিন্তু জানেন কি এই ছোট ফলটি আপনার শরীরের জন্য কতটা উপকারী? সর্দি-কাশি রোধ থেকে শুরু করে ত্বক উজ্জ্বল রাখা—কুলের বহুমুখী স্বাস্থ্যগুণ নিয়ে জানুন
1/6
শীত শেষের পথে, এসময় বাজারে দেখা মেলে টক-মিষ্টি কুলের। সবুজ-হলুদ রঙের এই ছোট ফলটি এই ঋতুতেই সবচেয়ে বেশি ও টাটকা পাওয়া যায়। গ্রামগঞ্জ থেকে শহরের বাজার—সব জায়গাতেই কুলের চাহিদা চোখে পড়ার মতো, আর স্বল্পমূল্যে সহজেই মিলছে এই মৌসুমি ফল।

2/6
বসন্তকালে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে কুল ভীষণ উপকারী। কুলে থাকা ভিটামিন-সি সর্দি-কাশি, জ্বরসহ নানা সংক্রমণের ঝুঁকি কমাতে সাহায্য করে। ঋতু পরিবর্তনের সময় শরীর দুর্বল হয়ে পড়লে নিয়মিত কুল খাওয়া বেশ উপকার দেয়।

3/6
হজমশক্তি বাড়াতেও কুলের জুড়ি মেলা ভার। বসন্তে অনেকেরই অরুচি, বদহজম বা পেটের গোলমালের সমস্যা দেখা দেয়। টক-মিষ্টি স্বাদের কুল হজমে সহায়তা করে ও পেট পরিষ্কার রাখতে সাহায্য করে।

4/6
চিকিৎসক সাহেব আলি মন্ডল জানান, কুল প্রাকৃতিক রক্ত পরিশোধক হিসেবেও কাজ করে। শরীরের ভেতরের ক্ষতিকর টক্সিন বের করে দিতে সাহায্য করে এই ফল। এর ফলে ত্বক থাকে পরিষ্কার ও উজ্জ্বল, ব্রণ বা ফুসকুড়ির সমস্যাও অনেকটাই কমে।

5/6
শক্তি জোগাতেও কুল অত্যন্ত কার্যকর। এতে থাকা প্রাকৃতিক শর্করা ও খনিজ উপাদান শরীরকে সতেজ রাখে এবং ক্লান্তি দূর করে। দিনের কাজের ফাঁকে কয়েকটি কুল খেলেই মিলতে পারে তাৎক্ষণিক শক্তি।

6/6
সব মিলিয়ে বলা যায়, টক-মিষ্টি কুল শুধু স্বাদের জন্য নয়, স্বাস্থ্যের জন্যও ভীষণ উপকারী। পরিমিত পরিমাণে কুল খেলে শরীর থাকবে সুস্থ ও চনমনে। তাই এই মরশুমে বাজারে গেলে কুল কিনতে ভুলবেন না।