advertisement

ডিনার শেষে খান অ্যাপেল পাই উইথ আইসক্রিম, গরম ভুলে যাবেন

Last Updated:
গরমকালে খাওয়ার পর ঠান্ডা ডেজার্ট খেতে সবাই ভালবাসে৷ আবার গরমে ডিহাইড্রেশনের সমস্যাও হয়৷ তাই শিখে নিন এই ফলের ডেজার্ত৷ শরীর ঠান্ডা যেমন হবে হাইড্রেটেডও হবে৷
কী কী লাগবে
বেক করা আপেল-৬টা বড় (লম্বালম্বি অর্ধেক করে কাটা)
advertisement
গলানো মাখন-১২ টেবল চামচ
গুঁড়ো চিনি-আধ কাপ
দারচিনি গুঁড়ো-২ টেবল চামচ
ওটস-পৌনে ১ কাপ
ভ্যানিলা আইস ক্রিম
ক্যারামেল
কীভাবে বানাবেন
ওভেন ১৮০ ডিগ্রি সেন্টিগ্রেডে প্রিহিট করুন৷ আপেলের টুকরো থেকে ছুরি দিয়ে পাতলা পাতলা স্লাইস করে নিন৷ বেকিং শিটের ওপর পার্চমেন্ট পেপারের লাইনিং করে আপেলের স্লাইস রাখুন৷ আপেলের স্লাইসে গলানো মাখন লাগিয়ে ওপরে চিনির গুঁড়ো ছড়িয়ে দিন৷ ওভেনে আপেল ২৫ মিনিট বেক করুন যতক্ষণ না গলে নরম হয়ে ক্যারামেলাইজড হচ্ছে৷ ওভেন থেকে বের করে নিন৷ ছোট বাটিতে বাকি গলানো মাখন, চিনি, দারচিনি ও ওটস একসঙ্গে মেশান৷ এই মিশ্রণ আপেলের ওপর ঢেলে দিন৷ আবার ওভেনে দিয়ে ১০ মিনিট বেক করুন৷ প্রতিটা স্লাইসের ওপর ১ স্কুপ করে ভ্যানিলা আইসক্রিম দিন৷ ওপর থেকে ক্যারামেল সস ছড়িয়ে পরিবেশন করুন৷
view comments
বাংলা খবর/ খবর/রেসিপি/
ডিনার শেষে খান অ্যাপেল পাই উইথ আইসক্রিম, গরম ভুলে যাবেন
Next Article
advertisement
Viral Monalisa: হন্তদন্ত হয়ে পুলিশের কাছে মহা কুম্ভমেলার সেই 'ভাইরাল মোনালিসা'... সঙ্গে প্রেমিক! বাবার বিরুদ্ধে 'বিরাট' অভিযোগ
হন্তদন্ত হয়ে পুলিশের কাছে মহা কুম্ভমেলার সেই 'ভাইরাল মোনালিসা'... সঙ্গে প্রেমিক! বাবার বিরুদ্ধে 'বিরাট' অভিযোগ
  • পুলিশের কাছে সুরক্ষা চাইলেন ভাইরাল মোনালিসা ও প্রেমিক ফরমান

  • মোনালিসা অভিযোগ করেন, পরিবারের চাপে তিনি বাড়ি ছাড়তে বাধ্য হন

  • পুলিশ মোনালিসার বাবাকে ডেকে পাঠায় এবং নিরাপত্তা নিশ্চিত করে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement