advertisement

ছুটির দিনে ব্রেকফাস্টে খান ডিমের পরোটা

Last Updated:
সপ্তাহান্তে একটু জমিয়ে ব্রেকফাস্ট করতে ইচ্ছা হয় সকলেরই৷ শিখে নিন ডিমের পরোটা৷ রবিবারের ব্রেকফাস্টের জন্য আদর্শ৷
কী কী লাগবে
ময়দা বা আটা-আধ কাপ
advertisement
গরম জল-প্রয়োজন মতো
তেল-১ চা চামচ
ডিম-২টো
পেঁয়াজ-১টা ছোট কুচনো
কাঁচালঙ্কা-১টা কুচনো
গোলমরিচ গুঁড়ো-১ চিমটি
হলুদ গুঁড়ো-১ চিমটি
নুন-স্বাদ মতো
ধনেপাতা কুচি-১ টেবল চামচ
ক্যাপসিকাম ও গাজর গ্রেট করা-২,৩ টেবল চামচ
কীভাবে বানাবেন
ডিম, সব সব্জি, নুন, গোলমরিচ, হলুদ একসঙ্গে ফেটিয়ে নিন৷ আটা বা ময়দা গরম জল ও কয়েক ফোঁটা তেল দিয়ে ঠেসে মেখে নিন৷ ২০ মিনিট রেখে দিন৷ পরোটা বেলে নিন৷ পরোটা সেঁকে নিয়ে তাওয়া থেকে তুলে নিন৷ খুন্তি দিয়ে একপিঠ খুঁচিয়ে তুলে নিয়ে ভিতরে ফেটানো ডিম ভরে দিন৷ এবার তাওয়ায় ঘি বা তেল দিয়ে দুপিঠ উল্টেপাল্টে ভেজে নিন৷ খেয়াল রাখবেন ভিতরের ডিম যেন পুরোপুরি রান্না হয়৷ পরোটাও সোনালি করা ভাজা হবে৷
view comments
বাংলা খবর/ খবর/রেসিপি/
ছুটির দিনে ব্রেকফাস্টে খান ডিমের পরোটা
Next Article
advertisement
‘‘বাংলাকে আমি ‘বৃদ্ধাশ্রম’ বানাতে দেব না, এখানকার যুবকদের কর্মমুখী করে তুলতে হবে...’’: লিয়েন্ডার
‘‘বাংলাকে আমি ‘বৃদ্ধাশ্রম’ বানাতে দেব না, এখানকার যুবকদের কর্মমুখী করে তুলতে হবে...’’: লিয়েন্ডার
  • বাংলাকে আমি ‘বৃদ্ধাশ্রম’ বানাতে দেব না, বললেন লিয়েন্ডার

  • এখানকার যুবকদের কর্মমুখী করে তুলতে হবে

  • যখন কেউ আমার বাঙালিয়ানা নিয়ে প্রশ্ন তোলে, কষ্ট হয়

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement