advertisement

চৈত্র সংক্রান্তিতে বাঙালির পাতে চাই টক ডাল

Last Updated:
রাত পোহালেই চৈত্র সংক্রান্তি৷ বাংলা বছরের শেষ দিন৷ এই দিন কাঁচা আম দিয়ে টক ডাল খাওয়ার নিয়ম ঘরে ঘরে৷ শিখে নিন সেই ডালের রেসিপি৷
কী কী লাগবে
কাঁচা আম-১টা বড় বা মাঝারি সাইজের ২টো
advertisement
মটর ডাল-আধ কাপ
পাঁচ ফোড়ন-আধ চা চামচ
শুকনো লঙ্কা-২টো
গুঁড়ো হলুদ-২ চা চামচ
চিনি-স্বাদ মতো
নুন-স্বাদ মতো
তেল-১ টেবল চামচ
কীভাবে বানাবেন
মটর ডাল নুন ও হলুদ দিয়ে প্রেশার কুকারে সিদ্ধ করে নিন৷ ৪-৫টা হুইসল ওঠা পর্যন্ত সিদ্ধ করবেন যাতে ডাল কিছুটা গলে যায়৷ সিদ্ধ ডাল বাটিতে ঢেলে রাখুন৷ কাঁচা আম ডুমো করে কেটে নিন৷ খোসা ছাড়াতেও পারেন, রাখতেও পারেন৷ কাটা আমের গায়ে ভাল করে নুন, হলুদ মাখিয়ে নিন৷ কড়াইতে তেল গরম করে পাঁচ ফোড়ন দিন, শুকনো লঙ্কা দিন৷ ফোড়ন ফাটতে শুরু করলে আম দিয়ে দিন৷ ২-৩ মিনিট নেড়ে আম কিছুটা নরম হলে সিদ্ধ ডাল দিয়ে ভাল করে মিশিয়ে নিন৷ আন্দাজ মতো জল দিন৷ কতটা মিষ্টি খাবেন সেই অনুযায়ী চিনি দিন৷ ডালের স্বাদ হবে টক, মিষ্টি৷ ডাল ঘন হলে নামিয়ে নিন৷
view comments
বাংলা খবর/ খবর/রেসিপি/
চৈত্র সংক্রান্তিতে বাঙালির পাতে চাই টক ডাল
Next Article
advertisement
TMC: মুকুল রায়ের পর ফেলানি বসাক! রাইটার্স বিল্ডিংয়ে মমতার আন্দোলনের অন্যতম মুখ, প্রয়াত নদিয়ার 'এই' বীরাঙ্গনা, চিনুন তাঁকে
মুকুল রায়ের পর ফেলানি বসাক! মমতার আন্দোলনের অন্যতম মুখ, প্রয়াত নদিয়ার 'এই' বীরাঙ্গনা
  • নদিয়ার শান্তিপুরের আন্দোলনের অন্যতম মুখ ফেলানি বসাকের মৃত্যু।

  • ১৯৯৩ সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আন্দোলনে অংশ নিয়েছিলেন।

  • ফেলানি বসাকের মেয়ের ধর্ষকদের শাস্তির দাবি আজও পূরণ হয়নি।

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement