advertisement

ঘরেই তৈরি করুন ‘বাটার পনির মসালা’

Last Updated:

আসছে পুজো ৷ আর বাঙালির কাছে পুজো মানেই পেটপুজো ৷ তবে রোজ রোজ রেস্তোরাঁয় না খেয়ে ঘরেই তৈরি করতে পারেন রেস্তোরাঁ-র মতো রান্না ৷ ট্রাই করুন পনির বাটার মসালা !

#কলকাতা: আসছে পুজো ৷ আর বাঙালির কাছে পুজো মানেই পেটপুজো ৷ তবে রোজ রোজ রেস্তোরাঁয় না খেয়ে ঘরেই তৈরি করতে পারেন রেস্তোরাঁ-র মতো রান্না ৷ ট্রাই করুন পনির বাটার মসালা ! কীভাবে বানাবেন? পড়ে নিন ঝটপট ৷
কী কী লাগবে
– পনির কিউব ২-৩ কাপ
– লাল টমাটো ২ টি
advertisement
– কাজু বাদাম ৬/৭ টি
– পেঁয়াজ ১ টি
– আদা রসুন বাটা ১ চা চামচ
– লঙ্কা গুঁড়ো ১ চা চামচ
– গরম মশলার গুঁড়ো ১/২ চা চামচ
– এলাচ গুঁড়ো সামান্য
– নুন স্বাদ মত
– চিনি ১/২ চা চামচ
advertisement
– বাটার ২-৩ টেবিল চামচ
– তেল ২-৩ টেবিল চামচ
– শুকনা মেথি পাতা সামান্য
কীভাবে রাঁধবেন-
-পনির গুলোকে কিউব করে কেটে হালকা গরম জলে ভিজিয়ে রাখতে হবে।
-এবার ফ্রাইং প্যানে অল্প তেল দিয়ে কাজু বাদাম,টমেটো আর পেঁয়াজ দিয়ে হালকা ভেজে নিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে হবে।
-প্যানে তেল আর বাটার একসঙ্গে গরম করে আদা রসুন বাটা দিয়ে একটু কষিয়ে লঙ্কা গুঁড়ো,নুন,টমেটোর মিশ্রণ দিয়ে নেড়েচেড়ে একটু জল দিয়ে ঢেকে কম আঁচে ১০/১৫ মিনিট রান্না করে নিতে হবে ।
advertisement
-এরপর চিনি,মেথি পাতা, এলাচ ও গরম মশলার গুঁড়ো দিয়ে একটু নেড়ে পনির দিয়ে কিছুক্ষণ রান্না করে নামিয়ে ফেলতে হবে। সুন্দর করে সাজিয়ে পরিবেশন করুন বাটার পনির মশালা ৷
view comments
বাংলা খবর/ খবর/রেসিপি/
ঘরেই তৈরি করুন ‘বাটার পনির মসালা’
Next Article
advertisement
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
  • এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের

  • উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় !

  • ব্যাঙ্ক থেকে টাকা তুলতে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন উৎসব

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement