advertisement

মাথা ঢাকার ফতোয়ায় 'না', প্রতিযোগিতা থেকে সরলেন মহিলা দাবাড়ু

Last Updated:

কাপড় দিয়ে মাথা ঢাকতে পারবেন না, তাই খেলতে পারবেন না এশিয়ান নেশনস কাপ চেস চ্যাম্পিয়ানশিপ ২০১৮৷ এই মর্মেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন গ্রান্ডমাস্টার সৌম্যা স্বামীনাথন ৷

#নয়াদিল্লি: কাপড় দিয়ে মাথা ঢাকতে পারবেন না, তাই খেলতে পারবেন না এশিয়ান নেশনস কাপ চেস চ্যাম্পিয়ানশিপ ২০১৮৷ এই মর্মেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন গ্রান্ডমাস্টার সৌম্যা স্বামীনাথন ৷ ইরানে ২৬এ জুলাই থেকে ৪ অগাস্ট পর্যন্ত দাবা প্রতিযোগিতায় সৌম্যার অংশগ্রহণে মূল বাধা হয়ে দাঁড়ায় এই মাথার কাপড়ই ৷ কারণ ধর্মীয় নিয়ম অনুযায়ী ইরানে মহিলাদের মাথা ঢেকেই চলতে হয় ৷ একই রকম ফোতায়া জারি হয় মহিলা এই দাবাড়ুর জন্যও ৷ তিনি মেনে না নেওয়ায়, প্রতিযোগিতা থেকেই সরে আসতে হয় সৌম্যা স্বামীনাথনকে ৷
advertisement
ক্রীড়াবিদ হিসেবে এই নিয়ম মেনে নেওয়া তাঁর পক্ষে একেবারেই যুক্তিহীন, জানিয়েছেন এই দাবাড়ু ৷ কোন ক্রীড়া ব্যক্তিত্বর ওপর ধর্মীয় পোশাকের বিধি চাপানো যায় না বলেই মত তাঁর ৷ এতে তাঁর মানবাধিকারে আঘাত হানা হচ্ছে, তাই নিজেকে এই প্রতিযোগিতা থেকে সরিয়েই নিয়ে প্রতিবাদ জানিয়েছেন সৌম্যা ৷ গোটা ঘটনায় যে তিনি খুবই দুঃখিত, তা তার পোস্ট থেকেই স্পষ্ট ৷
advertisement
তবে তিনিই প্রথম নন, এর আগে পোশাক ফতোয়ার জেরে একই পথে হেঁটে ম্যাচ ছেড়েছিলেন শ্যুটিং স্টার হিনা সিন্ধু ৷
Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
মাথা ঢাকার ফতোয়ায় 'না', প্রতিযোগিতা থেকে সরলেন মহিলা দাবাড়ু
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement