advertisement

বাঙালির মননের চিরসঙ্গী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়

Last Updated:

জীবনে অনেক বেশি দুঃখ না পেলে সুখ স্থায়ী হয়না

#কলকাতা: জীবনে অনেক বেশি দুঃখ না পেলে সুখ স্থায়ী হয়না ৷ সুখের জন্য স্থায়ী ঠিকানা, সে এক বিরল ঘটনা জীবনের ৷ কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বাঙালির মননে এমন ভাবে জড়িয়ে আছেন তা আর বলার অপেক্ষা রাখেনা ৷ তাঁর জীবন দর্শন বিশেষ করে মুগ্ধ করে প্রতিটি বাঙালিকে ৷
তাঁর অনবদ্য সৃষ্টি বিন্দুর ছেলে, রামের সুমতি, মেজদিদি, শ্রীনাথ বহুরূপী, মহেশ, পল্লীসমাজ, দেবদাস, শ্রীকান্ত প্রতিটি চরিত্রের মধ্যেই মিশে রয়েছে বাঙালির চিরন্তন চেতনা ৷ সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক প্রেক্ষাপটে এক অসাধারণ সৃষ্টি ৷
advertisement
advertisement
শ্রীকান্তের মত পরের জন্য যার হৃদয় কাঁদে, শ্রীনাথ বহুরূপী হয়ে মানুষের মনোরঞ্জন করতে করতে নিজের জীবনের সমস্ত রঙ হারিয়েছে, এক অভাগা মা বিন্দুর জীবনের বারোমাস্যা, এক অবলা প্রাণীর জীবনের আর্তি নিয়েই মহেশ রেঙে উঠেছে, ভাগ্যের কাছে পরিহাস ৷ নিঠুর বাস্তবকে সঙ্গী করে অন্ধকারে মিশে যাওয়ার কাহিনিই দেবদাস ৷
advertisement
কখনও মহিমের মত ধীর, স্থির ও শান্ত, নির্লিপ্ত মানসিকতা তো কখনও সুরেশের মত বিচক্ষণতা, ইন্দ্রনাথের মত মহান চরিত্র ৷ এই সবই সৃষ্টি করেছেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ৷ তিনি বাঙালির মননের চিরসঙ্গী ৷
view comments
বাংলা খবর/ খবর/ফিচার/
বাঙালির মননের চিরসঙ্গী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement