advertisement

করোনার তৃতীয় ঢেউ থেকে শিশুকে বাঁচাতে পারে ফ্লু ভ্যাকসিন! কেন এমন বলছেন বিশেষজ্ঞরা

Last Updated:

শিশুরা সম্পূর্ণরূপে ভাইরাস থেকে সুরক্ষিত কি না তার এখনও কোনও গ্যারান্টি নেই।

#নয়াদিল্লি: ভারতে করোনার দ্বিতীয় ঢেউ ছড়িয়ে পড়তেই দেশ জুড়ে স্বাস্থ্য ব্যবস্থা চ্যালেঞ্জের মুখে পড়েছে। প্রতি দিন প্রিয়জনের মৃত্যু দেখে ক্লান্ত  দেশবাসী। এর মধ্যেই চোখ রাঙাচ্ছে করোনার তৃতীয় ঢেউ। এই তৃতীয় ঢেউ নিয়ে ভবিষ্যদ্বাণী ইতিমধ্যেই করে ফেলেছেন চিকিৎসকরা। নিতে বলা হয়েছে আগাম প্রস্তুতি। তবে এই তৃতীয় ঢেউ শিশুদের মধ্যে কতটা প্রভাব ফেলবে তা এখনও প্রমাণিত নয়। কিছু গবেষণায় উঠে এসেছে শিশুদের মধ্যে মারণ ভাইরাসের প্রভাব কম। কিন্তু শিশুরা সম্পূর্ণরূপে ভাইরাস থেকে সুরক্ষিত কি না তার এখনও কোনও গ্যারান্টি নেই।
মলন্দের ফর্টিস হাসপাতালের (Fortis Hospital, Mulund) সিনিয়র কনসালট্যান্ট -পেডিয়াট্রিশিয়ান ডা. জেসল শেঠ (Dr. Jesal Sheth) এক সাক্ষাৎকারে বলেন, কোভিড ১৯-এর প্রথম তরঙ্গ ৬০ বছরের উপরের মানুষদের মধ্যে মারাত্মক প্রভাব ফেলে। দ্বিতীয় ঢেউ তরুণ প্রজন্মকে প্রভাবিত করেছে। বেশ কয়েকজন বিশেষজ্ঞ সতর্ক করেছেন যে তৃতীয় ঢেউ সম্ভবত শিশুদের উপর প্রভাব ফেলতে পারে।
advertisement
ইন্ডিয়ান অ্যাকাডেমি অফ পেডিয়াট্রিক্স (IAP) পাঁচ বছরের কম বয়সি সমস্ত বাচ্চাকে বার্ষিক ফ্লু শট দেওয়ার পরামর্শ দিয়েছে। কারণ ২০১৯-২০ তে আমেরিকায় করা একটি গবেষণা বলছে যে পাঁচ বছরের কম শিশুদের যে বার্ষিক ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন দেওয়া হয় তার ফলে করোনা সংক্রমণের ঝুঁকি অনেকাংশে কমেছে। মহারাষ্ট্রের পেডিয়াট্রিক টাস্কফোর্স সুপারিশ করেছে, ইনফ্লুয়েঞ্জার বিরুদ্ধে সমস্ত শিশুদের টিকাদান সম্ভাব্য কোভিড ১৯-এর তৃতীয় ঢেউ বিরুদ্ধে লড়াইয়ে অগ্রণী ভূমিকা পালন করতে পারে। চিকিৎসকদের দাবি, শিশুদের ইনফ্লুয়েঞ্জা সংক্রমণ প্রতিরোধের ফলে করোনা সংক্রমণ কমতে পারে। এতে দেশের স্বাস্থ্য পরিষেবার চাপও কমবে।
advertisement
advertisement
ফ্লু বা ইনফ্লুয়েঞ্জার ভ্যাকসিন ও কোভিড ১৯ ভ্যাকসিনের মতো দু'টি ভ্যাকসিন শিশুরা নিতে পারবে কি না তা নিয়েও সংশয় রয়েছে। চিকিৎসকরা বলছেন, ওরা পারবে নিতে। তবে ফ্লু ভ্যাকসিন এবং কোভিড ১৯ ভ্যাকসিন দু'টি আলাদা। দু'টি ভ্যাকসিনের মধ্যে চার সপ্তাহের ব্যবধান বজায় রাখা দরকার যাতে শিশুর শরীরের অ্যান্টিবডিগুলি বিকাশের জন্য এবং ভাইরাল যে কোনও জীবাণুর বিরুদ্ধে সমস্ত ধরণের প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলার জন্য পর্যাপ্ত সময় পায়।
advertisement
Written By: Arijit Haldar
view comments
বাংলা খবর/ খবর/Explained/
করোনার তৃতীয় ঢেউ থেকে শিশুকে বাঁচাতে পারে ফ্লু ভ্যাকসিন! কেন এমন বলছেন বিশেষজ্ঞরা
Next Article
advertisement
West Bengal Weather Update: মেঘলা আকাশ, ছিটেফোঁটা বৃষ্টির পূর্বাভাস ! সোম ও মঙ্গলবার দক্ষিণবঙ্গের আট ও উত্তরবঙ্গের তিন জেলায় বৃষ্টির সম্ভাবনা
সোম ও মঙ্গলবার বৃষ্টির পূর্বাভাস ! দক্ষিণবঙ্গের ৮ ও উত্তরবঙ্গের ৩ জেলায় বৃষ্টির সম্ভাবনা
  • মেঘলা আকাশ, ছিটেফোঁটা বৃষ্টির পূর্বাভাস !

  • সোম ও মঙ্গলবার বৃষ্টির পূর্বাভাস !

  • দক্ষিণবঙ্গের ৮ ও উত্তরবঙ্গের ৩ জেলায় বৃষ্টির সম্ভাবনা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement