advertisement

সম্পর্কের ফাটল কাটিয়ে ফের একসঙ্গে নুসরত-মিমি! সুখবর দিলেন যশ

Last Updated:

Mimi - Nusrat - Yash : শোনা গিয়েছিল যশের সঙ্গে সম্পর্ক গাঢ় হওয়ার পর থেকেই নাকি দুই বান্ধবীর মধ্যে দূরত্ব বেড়েছিল

#কলকাতা: ইন্ডাস্ট্রির ভিতরে-বাইরে সকলেই জানেন মিমি (Mimi Chakraborty) -নুসরতের (Nusrat Jahan) বন্ধুত্বের কথা ৷ দু’জনেই টলিউডের প্রথম সারির নায়িকা ৷ মিমি-নুসরতের দোস্তি এতটাই গাঢ় যে তাঁরা একে অপরকে ডাকেন 'বনুয়া' বলে ৷ সাধারণত ইন্ডাস্ট্রির ইঁদুর দৌড়ের প্রতিযোগিতায় নেমে নায়িকাদের মধ্যে এ হেন গাঢ় বন্ধুত্ব প্রায় দেখা যায় না বললেই চলে ।
চুলোচুলি, ক্যাট ফাইট আর স্বার্থপরতা, বিনোদন দুনিয়ায় একেবারে জলভাত । কিন্তু তার মধ্যে থেকেও অন্যরকম সম্পর্ক বজায় রাখতেন মিমি-নুসরত । একসঙ্গে সময় কাটানো, পার্টি, হ্যাং আউট, ভোট.... সবেতেই তাঁরা ছিলেন হাত ধরাধরি করে । কিন্তু হঠাৎই সেই সম্পর্কে যেন ফাটল নজরে পড়ছে । শোনা গিয়েছিল যশের সঙ্গে সম্পর্ক গাঢ় হওয়ার পর থেকেই নাকি দুই বান্ধবীর মধ্যে দূরত্ব বেড়েছিল।
advertisement
advertisement
তবে সেইসব সম্পর্কের ফাটল এখন অতীত। সম্প্রতি যশের ইন্টাগ্রাম স্টোরির ছবি একেবারেই সেইকথা বলছে। একে অপরের গলা জড়িয়ে রয়েছেন তাঁরা। কলকাতার ডেপুটি মেয়র অতীন ঘোষের মেয়ের জন্মদিনে ফের চেনা ছন্দে দেখা গেল মিমি-নুসরতকে। জন্মদিনের অনুষ্ঠানে তোলা ওই ছবি শেয়ার করে ইনস্টা স্টোরিতে যশ লেখেন, ‘দিজ় বন্ড’। অর্থাৎ পুরনো বন্ধুত্বের কথাই মনে করিয়ে দিচ্ছে সেই ছবি। এবং সেই সুসংবাদ দিচ্ছেন যশ নিজেই।
advertisement
প্রসঙ্গত, নুসরত যখন অন্তঃসত্ত্বা, তখন একাধিক বার রান্না করা খাবার পাঠিয়েছিলেন মিমি। নুসরতের একরত্তি ঈশানের জন্য উপহার পাঠিয়েছিলেন মিমি।
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
সম্পর্কের ফাটল কাটিয়ে ফের একসঙ্গে নুসরত-মিমি! সুখবর দিলেন যশ
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement