advertisement

Bollywood News: বলিউডের হিট জুটিই রাম-সীতা? তড়িঘড়ি রাবণের চরিত্রে 'না' এই দক্ষিণী সুপারস্টারের

Last Updated:

Bollywood News: এখনই কোনও নেতিবাচক চরিত্রে অভিনয় করতে চান না যশ। তাতে দর্শকরা তাঁকে গ্রহণ করবে না বলেই মনে করেন অভিনেতা। দর্শকদের কথা মাথায় রেখেই আপাতত চরিত্র বেছে নিতে চান তিনি।

কলকাতা: দর্শক মহলে ‘রকি ভাই’ নামেই পরিচিত তিনি। সৌজন্যে ‘কেজিএফ’ ফ্র্যাঞ্চাইজি। বক্স অফিসে ঝড় তুলেছেন দক্ষিণী তারকা যশ। তবে এ বার বড় বাজেটের একটি ছবি ফিরিয়ে দিলেন তিনি। শোনা গিয়েছে, নীতেশ তিওয়ারির রামায়ণে রাবনের চরিত্রে অভিনয়ের প্রস্তাব তিনি নাকচ করে দিয়েছেন।
বলিউডের কানাঘুষো বলছে, নীতেশের রামায়ণে রামের ভূমিকায় দেখা যাবে রণবীর কাপুরকে। সীতা হবেন আলিয়া। তবে এ বিষয়ে যদিও এখনও কোনও কথা বলেননি নির্মাতারা। কিন্তু যশ কেন ফিরিয়ে দিলেন প্রস্তাব? জানা গিয়েছে, এখনই কোনও নেতিবাচক চরিত্রে অভিনয় করতে চান না তিনি। তাতে দর্শকরা তাঁকে গ্রহণ করবে না বলেই মনে করেন অভিনেতা। দর্শকদের কথা মাথায় রেখেই আপাতত চরিত্র বেছে নিতে চান তিনি।
advertisement
advertisement
‘কেজিএফ’-এর হাত ধরে দক্ষিণের গণ্ডি পার করে সারা দেশের কাছে পৌঁছে গিয়েছেন যশ। বক্স অফিসে ভেঙেছেন একাধিক রেকর্ড। আপাতত তাই নায়ক হিসেবেই নিজের ভাবমূর্তি বজায় রাখতে চান তিনি। মনে করা হচ্ছে, ‘কেজিএফ’-এর পর ‘ইয়াশ ১৯’-এর হাত ধরে পর্দায় আসবেন দক্ষিণী তারকা। তবে এই ছবি নিয়ে এখনও বিশেষ কোনও তথ্য দেখা যায়নি।
advertisement
‘কেজিএফ’ বিশ্বব্যাপী ১০০০ কোটির বেশি আয় করেছে। এটি বিশ্বব্যাপী ১০ হাজারেরও বেশি স্ক্রিনে মুক্তি পেয়েছিল। হিন্দি, তামিল, তেলেগু এবং মালায়ালাম ভাষাতেও মুক্তি পেয়েছিল ছবিটি।
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Bollywood News: বলিউডের হিট জুটিই রাম-সীতা? তড়িঘড়ি রাবণের চরিত্রে 'না' এই দক্ষিণী সুপারস্টারের
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement