advertisement

Didi No.1: রচনা কিংবা দেবশ্রী নন, দিদি নম্বর ওয়ানের প্রথম সঞ্চালিকা ছিলেন ছোটপর্দার 'এই' জনপ্রিয় অভিনেত্রী... চেনেন?

Last Updated:

Didi No.1: দিদি নম্বর ওয়ানের প্রথম সঞ্চালিকা কিন্তু রচনা ছিলেন না। বরং এই শো শুরু হয়েছিল টেলিভিশনের এক জনপ্রিয় অভিনেত্রীর হাত ধরেই।

কে ছিলেন দিদি নম্বর ওয়ানের প্রথম সঞ্চালিকা ?
কে ছিলেন দিদি নম্বর ওয়ানের প্রথম সঞ্চালিকা ?
কলকাতা: বাঙালির বিকাল মানেই যেন দিদি নম্বর ওয়ান। আট থেকে আশি, সবাই ভক্ত এই টিভি রিঅ্যালিটি শোয়ের। দেবশ্রী রায় বা জুন মালিয়ার মতো অনেক অভিনেত্রীই এই শো-এর সঞ্চালনা করেছেন। তবে রচনা বন্দ্যোপাধ্যায়ের মতো দীর্ঘ সময় ধরে এই শোয়ের সঞ্চালনা কিন্তু কেউ করেননি।
সময়ের সঙ্গে সঙ্গে যেন রচনাই হয়ে উঠেছেন দিদি নম্বর ওয়ান। তাঁর প্রাণখোলা হাসি, শোয়ে আসা দিদিদের দুঃখের কথা শুনে কেঁদে ফেলা- সব কিছুর সঙ্গেই নিজেকে একাত্ম করে ফেলেছেন বাঙালী। জীবনের নানা কঠিন সময়ের গল্প শোনাতেই এখানে আসেন মহিলারা। আসে শিশুরাও। তাদের সঙ্গে তাদের মতো করেই মেতে ওঠেন সঞ্চালিকা রচনা বন্দ্যোপাধ্যায়। আবার সেলিব্রিটিদের নিয়ে হয় নানা মজার পর্ব।
advertisement
তবে দিদি নম্বর ওয়ানের প্রথম সঞ্চালিকা কিন্তু রচনা ছিলেন না। বরং এই শো শুরু হয়েছিল অভিনেত্রী পুষ্পিতা মুখোপাধ্যায়ের হাত ধরেই।
advertisement
পারিবারিক সমস্যার কারণে মাত্র একটি সিজন করেই বিরতি নেন তিনি। পরে অবশ্য প্রতিযোগী হিসাবে বহুবার এসেছেন তিনি। সম্প্রতি দিদি নম্বর ওয়ানে সেলিব্রিটিদের নিয়ে একটি মজার এপিসোড হয়। সেখানেও দেখা যায় পুষ্পিতাকে। নানান ঘটনা শেয়ার করেন।
advertisement
কিছু সময়ের জন্য দেবশ্রী রায়ও এই শোয়ের সঞ্চালনা করেছেন। তবে জনপ্রিয় থেকে গিয়েছেন রচনা বন্দ্যোপাধ্যায়ই।
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Didi No.1: রচনা কিংবা দেবশ্রী নন, দিদি নম্বর ওয়ানের প্রথম সঞ্চালিকা ছিলেন ছোটপর্দার 'এই' জনপ্রিয় অভিনেত্রী... চেনেন?
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement