advertisement

মণ্ডপে আততায়ীকে গুলি জগদ্ধাত্রীর! লালন-ফুলঝুরির দূরত্ব! কে হল সেরা মেগা, রইল TRP

Last Updated:

নতুন রূপে দেখা যাবে সৌমিতৃষা কুন্ডুকে। যার সঙ্গে মিল নেই আগের মিঠাইয়ের। তাই কি দর্শকমহলে ফের মোদক পরিবার নিয়ে আগ্রহ বাড়ল? ফলাফল হিসেবে, এই সপ্তাহে মেগার নম্বর বেড়েছে অনেকটাই।

#কলকাতা: মিঠাইয়ের বদলে আসছে মিঠি। নতুন রূপে দেখা যাবে সৌমিতৃষা কুন্ডুকে। যার সঙ্গে মিল নেই আগের মিঠাইয়ের। এদিকে সিদ্ধার্থ এবং মিঠাইয়ের ছেলেও ধীরে ধীরে বড় হচ্ছে। নানা রকমের চমক আসছে এই ধারাবাহিকে। তার ফলেই কি দর্শকমহলে ফের মোদক পরিবার নিয়ে আগ্রহ বাড়ল? ফলাফল হিসেবে, এই সপ্তাহে মেগার নম্বর বেড়েছে অনেকটাই। তবে দশম স্থান থেকে উঠতে পারেনি 'মিঠাই'।
অন্য দিকে বাজিমাত করল 'জগদ্ধাত্রী'। অনেকটা নম্বর বেড়েছে এই মেগার। একেবারে দ্বিতীয় স্থানে বিরাজ করছে। আপাতত মেগায় যা দেখা যাচ্ছে, কৌশিকী মুখোপাধ্যায়ের সন্দেহ হয়েছে জগদ্ধাত্রীকে নিয়ে। তিনি ধরে ফেলেছেন যে নায়ক সয়ম্ভূর সঙ্গে বিয়ে হয়নি তার। তাই ওদের বিয়ে দেওয়ার আয়োজন চলছে। যে দিন বিয়ে হচ্ছে, জগদ্ধাত্রীর বোনের স্বামীর উপর হামলা হতে চলেছে। সিঁদুর পরানোর আগে হামলাকারীকে শ্যুট করছে নায়িকা। ফলে জগদ্ধাত্রী যে ক্রাইম ব্রাঞ্চ অফিসার, সে কথা জানাজানি হয়ে যেতে পারে। এই টানটান মুহূর্তগুলির জন্যেই তবে দর্শকের মনজয় করছে এই মেগা।
advertisement
advertisement
লালন আর ফুলঝুরির বিবাহ বিচ্ছেদ হবে তাহলে? তিতিরের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ছে নায়কের। আর এদিকে যন্ত্রণায় দিন কাটছে ফুলঝুরির। তবে কি লালন-ফুলঝুরির সম্পর্কের শেষের ইঙ্গিত পেলেন দর্শক? নায়ক-নায়িকার দূরত্বই কি তবে কাছে টানছে দর্শককে? প্রথম স্থান দখল করে সে রকমই ইঙ্গিত দিল এই মেগা।
advertisement
বাকি মেগা কে কোথায়, দেখে নেওয়া যাক টিআরপি তালিকা---
প্রথম স্থানধুলোকণা
দ্বিতীয় স্থানজগদ্ধাত্রী
তৃতীয় স্থানঅনুরাগের ছোঁয়া
চতুর্থ স্থানআলতা ফড়িং
পঞ্চম স্থানগৌরা এল
ষষ্ঠ স্থানগাঁটছড়া
সপ্তম স্থানসাহেবের চিঠি
অষ্টম স্থানমাধবীলতা, এক্কা দোক্কা
নবম স্থাননবাব নন্দিনী
দশম স্থানমিঠাই
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
মণ্ডপে আততায়ীকে গুলি জগদ্ধাত্রীর! লালন-ফুলঝুরির দূরত্ব! কে হল সেরা মেগা, রইল TRP
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement