advertisement

Bengali Serial TRP: 'গাঁটছড়া', 'মিঠাই'-এর জোর টক্কর, এ সপ্তাহে টিআরপি-তে কে নিল বাংলা সেরার খেতাব?

Last Updated:

Bengali Serial TRP: খুব তাড়াতাড়ি সেরা দশে জায়গা করে নিয়েছে জি বাংলার নতুন ধারাবাহিক 'বোধিসত্ত্বর বোধবুদ্ধি'। ছোট্ট বোধির বুদ্ধির খেলায় মজেছেন বাংলার দর্শক।

#কলকাতা: এই সপ্তাহের টিআরপি (TRP)-তে নতুন চিত্র। সেরা দশে জায়গা করে নিয়েছে স্টার জলসা এবং জি বাংলার মোট ১৫টি ধারাবাহিক।লালন এবং ফুলঝুরির বিয়ের পর থেকেই 'ধুলোকণা' ধরা ছোঁয়ার বাইরে। পর পর দুই সপ্তাহ ধরে বাংলার সেরা খেতাব কেড়ে নিয়েছে তারা। গত সপ্তাহে ৯.৩ নম্বর নিয়ে। এ বারও জয় হল ইন্দ্রাশিস রায় এবং মানালি দে-র। তিন সপ্তাহ টানা প্রথম। হ্যাট্রিক হল 'ধুলোকণা'-র। এ সপ্তাহের নম্বর যদিও কমে গিয়েছে, ৮.৪।
'মিঠাই' ধারাবাহিকের অধঃপতন দেখে চমকে উঠেছে দর্শকেরা। একটানা বাংলা সেরা খেতাবের অধিকারীর নম্বর প্রতি সপ্তাহে নীচের দিকে। গত সপ্তাহে মোদক পরিবারের নম্বর ছিল ৭.৫, ছিল পঞ্চম স্থানে। এ সপ্তাহে ৭.২। তবে সেরা দশের মধ্যে আর একটু উপরে উঠেছে বটে। এ বার 'আলতা ফড়িং' এবং 'গাঁটছড়া'র সঙ্গে চতুর্থ স্থান দখল করেছে আদৃত রায় এবং সৌমিতৃষা কুন্ডু।
advertisement
advertisement
তবে এ সপ্তাহের মূল চমক অপরাজিতা আঢ্য। পঞ্চম স্থান দ্বিতীয়তে উঠে এসেছে 'লক্ষ্মী কাকিমা সুপারস্টার'। গত সপ্তাহে পেয়েছিল ৭.৫। এ সপ্তাহে ৭.৭।
অন্য দিকে খুব তাড়াতাড়ি সেরা দশে জায়গা করে নিয়েছে জি বাংলার নতুন ধারাবাহিক 'বোধিসত্ত্বর বোধবুদ্ধি'। ছোট্ট বোধির বুদ্ধির খেলায় মজেছেন বাংলার দর্শক। ৬.০ নম্বর পেয়ে সপ্তম স্থানে রয়েছে এই ধারাবাহিক।
advertisement
বাকি কোন কোন ধারাবাহিক সেরা দশে জায়গা করে নিল? দেখে নিন TRP তালিকা-
প্রথমধুলোকণা (৮.৪)
দ্বিতীয়লক্ষ্মী কাকিমা সুপারস্টার (৭.৭)
তৃতীয়গৌরী এলো (৭.৩)
চতুর্থমিঠাই (৭.২), আলতা ফড়িং (৭.২) এবং গাঁটছড়া (৭.২)
পঞ্চমঅনুরাগের ছোঁয়া (৬.৫)
ষষ্ঠমন ফাগুন (৬.১)
সপ্তমউমা (৬.০) এবং বোধিসত্ত্বর বোধবুদ্ধি (৬.০)
অষ্টমএই পথ যদি না শেষ হয় (৫.৯)
নবমআয় তবে সহচরী (৫.৩), লালকুঠি (৫.৩) এবং খেলনা বাড়ি (৫.৩)
দশমউড়ন তুবড়ি (৪.৫)
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Bengali Serial TRP: 'গাঁটছড়া', 'মিঠাই'-এর জোর টক্কর, এ সপ্তাহে টিআরপি-তে কে নিল বাংলা সেরার খেতাব?
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement