advertisement

বলিউডে বিগ ডেবিউ রুক্মিণীর, দেব কতটা সাপোর্ট দিয়েছেন বললেন রুক্মিণী

Last Updated:

আর ক'জন বা রুক্মিণীর মতো সফল হয়? 2021 সাল শুরু হতে না হতেই রুক্মিণীর বিগেস্ট নিউজ!

শর্মিলা মাইতি
#কলকাতা: আর ক'জন বা রুক্মিণীর মতো সফল হয়? 2021 সাল শুরু হতে না হতেই রুক্মিণীর বিগেস্ট নিউজ! খবরটা রুক্মিণী নিজে ফলাও করে বলেননি। বললেন বিদ্যুত জামাল। নামটা শুনে অনেকেই চমকে উঠবেন। বিদ্যুতের টুইটে কেন রুক্মিণীর নাম?
বিপুল শাহের পরিচালনায় আগামী অ্যাকশন থ্রিলারে অভিনয় করছেন রুক্মিণী মৈত্র। ছবির নাম 'সনক'।
advertisement
advertisement
ফোনে ধরা হল রুক্মিণীকে। কী ব্যাপার, কিছু না বলেই অনেক কিছু বলে দিলেন যে? "সত্যি যা বলেছেন। আমি তো আসলে এখন কিছু বলতেই পারব না! সবে তো ঘোষণা হল। আমি এখন আনন্দ করার বদলে খুব নার্ভাস হয়ে আছি। প্রথম বলিউড প্রজেক্ট। অবশ্য এর আগেও তো বাইরে, বিদেশে শুটিং করেছি। বিষয়টা তেমনই হবে। ভাষাটা শুধু আলাদা।"
advertisement
আপনি তো বরাবর আত্মবিশ্বাসী। ভয় কীসের? "আমার সব ছবির আগেই এই phase টা আসে। মনটা চঞ্চল হয়ে ওঠে। "
দেব কী বললেন? আপনাকে বলিউডে ছেড়ে দেবেন? "দেব বরাবর আমায় সাপোর্ট দিয়ে গেছে। এটাও বলেছে, তুমি তিন চার বছর ছবির জগতে এসেই বলিউড ব্যানার পেয়েছ। ইউ হ্যাভ টু লিভ আপটু দ্য এক্সপেক্টেশন। আসলে দেব, আমার মা-দিদি, ছোট্ট আমাইরা এরা আমার সাপোর্ট সিস্টেম। আমার সব সিদ্ধান্ত এদের নিয়েই। বিদ্যুতের মতো অ্যাকশন হিরোর সঙ্গে ডেবিউ হবে, সেটা ভাবতেই পারিনি আমরা একদম। তারপর মনে হল, এঁরা তো আমার টলিউডের কাজগুলো দেখেছেন, নিশ্চয়ই আমার উপর ভরসা রেখেছেন। "
advertisement
তাহলে? শুটিং শুরু হলে অনেকদিন একা একা থাকতে হবে। " না না একদম একা থাকছি না । মা আমার সঙ্গে যাচ্ছেন। ওখানে থাকছেন আমার সঙ্গে। পুরো কাজ শেষ না হওয়া অবধি।"
না বললেও চলে! দেবও নিশ্চয়ই মাঝে মাঝে যাবেন রুক্মিণীকে উৎসাহ দিতে!
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
বলিউডে বিগ ডেবিউ রুক্মিণীর, দেব কতটা সাপোর্ট দিয়েছেন বললেন রুক্মিণী
Next Article
advertisement
West Bengal Weather Update: শীতের আমেজ সকাল এবং সন্ধ্যায়, নতুন করে কনকনে ঠান্ডা আর কি পড়বে?
শীতের আমেজ সকাল এবং সন্ধ্যায়, নতুন করে কনকনে ঠান্ডা আর কি পড়বে?
  • শীতের আমেজ সকাল এবং সন্ধ্যায়

  • নতুন করে কনকনে ঠান্ডা আর কি পড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement