advertisement

Bengali Film | Victor Banerjee-Rituparna Sengupta: বহু যুগ পর বাংলা ছবি আকরিক-এ ভিক্টর বন্দ্যোপাধ্যায়, সঙ্গে ঋতুপর্ণা

Last Updated:

এই ছবির মাধ্যমে বহু বছর পর বাংলার মানুষ দেখবেন ভিক্টর বন্দ্যোপাধ্যায়কে৷

#কলকাতা: বহু বছর পর পর্দায় ফিরছেন ভিক্টর বন্দ্যোপাধ্যায়৷ ছবির নাম আকরিক৷ ছবির পরিচালনায় তথাগত ভট্টাচার্য্য৷ ছবিতে রয়েছেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত৷ সিঙ্গল মাদার-র চরিত্রে দেখা যাবে ঋতুপর্ণাকে৷ ৭৫ বছরের বৃদ্ধ ও ১০ বছরের ছেলের সম্পর্কের গল্প উঠে আসবে ছবিতে৷ দুজনের মধ্যে বয়সের বিরাট ব্যবধান থাকলেও এক বিশেষ সম্পর্কের বন্ধনে আবদ্ধ হবে তারা। বৃদ্ধের চরিত্রে অভিনয় করবেন অভিনেতা ভিক্টর বন্দ্যোপাধ্যায়। এর পাশাপাশি বাঙালি যৌথ পরিবার এবং সিঙ্গল পেরন্টিংয়ের মেলবন্ধন দেখানো হয়েছে আকরিক ছবিতে৷
এই ছবির মাধ্যমে বহু বছর পর বাংলার মানুষ দেখবেন ভিক্টর বন্দ্যোপাধ্যায়কে৷ একসময় টলিউডে তাঁকে বহু ছবিতে দেখা গেলেও আপাতত তিনি কলকাতা থেকে বহু দূরে৷ নিজেকে অনেকটাই গুটিয় নিয়েছেন৷ পাহাড়ের কোলে তাঁর বসবাস৷ তাছাড়া শরীরও তাঁর বিশেষ ভাল না৷ তাই আপাতত বাংলা ছবি খুবই জনপ্রিয় অভিনেতা নিজেকে প্রায় গুটিয়ে নিয়েছেন ছবি থেকে৷ আকরিক ছবির হাত ধরে আবার ভিক্টর বন্দ্যোপাধ্যায়কে বড়পর্দায় দেখতে পারবেন দর্শক৷
advertisement
advertisement
‘অন্তর্ঘাত’, ‘সেভেন ডেজ’, ‘অস্ত্র’-এর মতো ছবির পরিচালক তথাগত ভট্টাচার্য্য৷ তাঁর পরিচালনায় পর্দায় ভিক্টর-ঋতুপর্ণা৷ নিজের কাজ নিয়ে খুবই উচ্ছ্বসিত পরিচালক৷
'আইসবার্গ ক্রিয়েশনস'-এর ছবি 'আকরিক'-এ ঋতুপর্ণা সেনগুপ্ত, ভিক্টর বন্দ্যোপাধ্য়ায় ছাড়াও অভিনয় করেছেন অনুরাধা রায়, অঙ্গনা বসু, সুদেষ্ণা চক্রবর্তী, সুপ্রতীম রায়, জয়শ্রী অধিকারী, অনিন্দ্য সরকার, অভিষেক গঙ্গোপাধ্যায় ও শিশু শিল্পী স্বপ্নদ্বীপ অধিকারী, অঙ্কন মল্লিক।
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Bengali Film | Victor Banerjee-Rituparna Sengupta: বহু যুগ পর বাংলা ছবি আকরিক-এ ভিক্টর বন্দ্যোপাধ্যায়, সঙ্গে ঋতুপর্ণা
Next Article
advertisement
Bhuvneshwar Kumar: ২০০ উইকেট ! আইপিএলে নয়া নজির ভুবনেশ্বর কুমারের, প্রথম পেসার হিসেবে উইকেটের ‘ডবল সেঞ্চুরি’
২০০ উইকেট ! আইপিএলে নয়া নজির ভুবনেশ্বর কুমারের, প্রথম পেসার হিসেবে উইকেটের ‘ডবল সেঞ্চুরি’
  • ২০০ উইকেট ভুবনেশ্বর কুমারের

  • আইপিএলের প্রথম পেসার হিসাবে ২০০ উইকেট নিলেন ভুবনেশ্বর

  • এই নজির আর কোনও ফাস্ট বোলারের নেই

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement