advertisement

গুরুতর অসুস্থ শাহরুখ-সলমনের সহ-অভিনেতা, চিকিৎসায় সাড়া দিচ্ছেন না বিক্রম

Last Updated:

শোনা যাচ্ছে, ১৫ দিন ধরে পুণের একটি হাসপাতালে ভর্তি বিক্রম। চিকিৎসকদের একটি টিমের তত্ত্বাবধানে রয়েছেন অভিনেতা।

#মুম্বই: গুরুতর অসুস্থ বর্ষীয়ান অভিনেতা বিক্রম গোখলে। পুণের একটি হাসপাতালে আপাতত চিকিৎসা চলছে তাঁর।
শোনা যাচ্ছে, ১৫ দিন ধরে  হাসপাতালে ভর্তি বিক্রম। চিকিৎসকদের একটি টিমের তত্ত্বাবধানে রয়েছেন অভিনেতা। তবে চিকিৎসায় নাকি আর সাড়া দিচ্ছেন না তিনি। বিক্রমের শারীরিক অবস্থা আশঙ্কাজনক। অভিনেতার অসুস্থতার বিষয়ে তাঁর পরিবারের তরফ থেকে এখনও কোনও বিবৃতি দেওয়া হয়নি।
বলিউডে কয়েক দশক কাটিয়ে ফেলেছেন বিক্রম। অভিনয় করেছেন অসংখ্য সফল ছবিতে। সেই তালিকায় রয়েছে, 'হম দিল দে চুকে সনম', 'ভুল ভুলাইয়া', 'দিল সে', 'দে দানা দান', 'মিশন মঙ্গল' ইত্যাদি।
advertisement
advertisement
ছবির পাশাপাশি মঞ্চে এবং ছোট পর্দাতেও বিক্রমের অবাধ বিচরণ। মরাঠি থিয়েটারে তাঁর অবদান মনে রাখআর মতো। ২০১১ সালে সঙ্গীত নাটক অ্যাকাডেমি পুরস্কার পান তিনি। ২০১৩ সালে মরাঠি ছবি 'অনুমতি'তে অভিনয়ের জন্য তাঁর ঝুলিতে আসে জাতীয় পুরস্কার।
advertisement
আপাতত অভিনেতার দ্রুত আরোগ্য কামনা করছেন তাঁর অনুরাগীরা।
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
গুরুতর অসুস্থ শাহরুখ-সলমনের সহ-অভিনেতা, চিকিৎসায় সাড়া দিচ্ছেন না বিক্রম
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement