advertisement

Mithun Chakraborty Death Threat: মিঠুন এবার শেষ! সলমন-শাহরুখের পর এবার বড় টার্গেট, খুনের হুমকি পেলেন 'মহাগুরু', কে দিল?

Last Updated:

Mithun Chakraborty Death Threat: এবার নিশানায় মহাগুরু মিঠুন চক্রবর্তী ৷ সলমন-শাহরুখের খানের পর এবার খুনের হুমকি পেলেন মিঠুন চক্রবর্তী৷ ক্রমাগত একের পর এক অভিনেতাদের কাছে প্রাণনাশের হুমকি আসছে৷

খুনের হুমকি পেলেন মিঠুন চক্রবর্তী
খুনের হুমকি পেলেন মিঠুন চক্রবর্তী
কলকাতা: এবার নিশানায় মহাগুরু মিঠুন চক্রবর্তী ৷ সলমন-শাহরুখের খানের পর এবার খুনের হুমকি পেলেন মিঠুন চক্রবর্তী৷ ক্রমাগত একের পর এক অভিনেতাদের কাছে প্রাণনাশের হুমকি আসছে৷ এবার সেই টার্গেটের তালিকায় নাম এল প্রবীণ অভিনেতা ও বিজেপি নেতা মিঠুনের৷
এবার প্রাণনাশের হুমকি দেওয়া হল অভিনেতা মিঠুন চক্রবর্তীকে। অভিযোগ জানা গেছে, পাকিস্তান থেকে শাহাজ়াদা ভাট্টি নামের এক গ্যাংস্টার ভিডিও বার্তায় হুমকি দিয়েছেন অভিনেতাকে। মহাগুরুকে সরাসরি খুনের হুমকি দেওয়া হয়েছে।
advertisement
advertisement
খুনের হুমকি দেওয়ার পর দাবি করা হয়েছে, সম্প্রতি মিঠুন চক্রবর্তীর এক মন্তব্য মুসলিম সম্প্রদায়ের ধর্মীয় ভাবাবেগ আঘাত লেগেছে। এবং তারই বদলা নিতে এই প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে প্রবীণ অভিনেতাকে।
advertisement
ভিডিও বার্তায় অভিনেতাকে ক্ষমা চাওয়ার কথা বলা হয়েছে। এবং সময়সীমাও বেঁধে দেওয়া হয়েছে। বলা হয়েছে, আগামী ১০-১৫ দিনের মধ্যে ক্ষমা চাইতে হবে মিঠুনকে। তা না হলে তাকে খুন করার বিরাট সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যেই খুনের হুমকি খবর জানাজানি হতেই উদ্বিগ্ন হয়ে পড়েছেন মিঠুনের ভক্তরা৷
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Mithun Chakraborty Death Threat: মিঠুন এবার শেষ! সলমন-শাহরুখের পর এবার বড় টার্গেট, খুনের হুমকি পেলেন 'মহাগুরু', কে দিল?
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement