advertisement

রণবীরকে হাজারবার চুমু খেতেও আপত্তি নেই: বাণী কাপুর

Last Updated:

শুক্রবার মুক্তি পেতে চলেছে আদিত্য চোপড়ার নতুন ছবি ‘বেফিকরে’ ৷ ছবিতে নায়ক রণবীর সিং যেমন বিন্দাস, তেমনি বিন্দাস ছবির

#মুম্বই: শুক্রবার মুক্তি পেতে চলেছে আদিত্য চোপড়ার নতুন ছবি ‘বেফিকরে’ ৷ ছবিতে নায়ক রণবীর সিং যেমন বিন্দাস, তেমনি বিন্দাস ছবির নায়িকা বাণী কাপুর ৷ তাই তো ছবির প্রোমোশনে এসে যে কোনও প্রশ্নের উত্তর দিতে একেবারে তৈরি বাণী !
‘বেফিকরে’ ছবিতে রণবীরকে ২৩টা চমু খাবেন বাণী ৷ আর এই চুমু প্রসঙ্গই এই ছবির আসল টিআরপি ৷ তাই চুমু নিয়ে বলতে গিয়ে, একেবারে লজ্জা পাচ্ছেন না বাণী ৷ বরং রণবীরকে চুমু খেয়ে কতটা এনজয় করেছেন, সেটাই বলে বেড়াচ্ছেন সবাইকে ৷
ছবির প্রোমোশনে এসে সোজাসাপটা চুমু নিয়ে কথা বলতে গিয়ে বাণী বললেন, ‘২৩টা চুমু কিছুই নয় ৷ আমার আর রণবীরের মধ্যে এত ভালো বন্ধুত্ব, আমি রণবীরকে হাজারটা চুমুও খেতে পারি !’ সঙ্গে বাণী বলে উঠলেন, ‘প্রথমবার অবশ্য একটু অন্যরকম লেগেছিল ৷ কিন্তু ধীরে ধীরে অভ্যাসটা করে ফেলি চুমু খাওয়ার ৷ তাই এখন যদি কেউ আমাকে চুমু খেতে বলে, তাহলে রণবীরকে খুব সহজেই চুমু খেয়ে ফেলব ! কোনও চাপ না নিয়েই !’
advertisement
advertisement
বাণী কাপুরকে এর আগে দেখা গিয়েছিল শুদ্ধ দেশি রোম্যান্স ছবিতে ৷ এই ছবিতে বাণী অভিনয় করেছিলেন সুশান্ত সিং রাজপুত ও পরিণীতি চোপড়ার সঙ্গে ৷ ছবিটি বক্স অফিসে ভালো না করতে পারলেও, প্রশংসিত হয়েছিলেন বাণীর অভিনয় ৷
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
রণবীরকে হাজারবার চুমু খেতেও আপত্তি নেই: বাণী কাপুর
Next Article
advertisement
'এবার যদি পার্টি টিকিট দেয়...', ভোটে প্রার্থী হওয়া নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য দিলীপ ঘোষের
'এবার যদি পার্টি টিকিট দেয়...', ভোটে প্রার্থী হওয়া নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য দিলীপ ঘোষের
  • ভোটে প্রার্থী হওয়া নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য দিলীপ ঘোষের!

  • 'এবার যদি পার্টি টিকিট দেয়...' : দিলীপ

  • কুণালের কটাক্ষের পাল্টা তীব্র জবাব!

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement