advertisement

Sohini Banerjee: সুস্মিতা কর্মফলের কথা বলছে, ওকে সমর্থন করি: পরকীয়ার অভিযোগে 'উড়ন তুবড়ি' সোহিনী

Last Updated:

এর আগেই নিউজ18 বাংলাকে 'উড়ন তুবড়ি' বলেছিলেন, ''সন্দীপন আমার খুব ভাল বন্ধু। শুধু আমি আর সন্দীপন না, আমাদের সঙ্গে আমার প্রেমিকও (জয়সূর্য গুপ্ত) সঙ্গে থাকে।''

#কলকাতা: মডেল সুস্মিতা পাল অভিযোগ করেছিলেন, তাঁর স্বামী সন্দীপন পারিয়ালের সঙ্গে 'পরকীয়া' সম্পর্কে জড়িয়েছেন 'উড়ন তুবড়ি'-র নায়িকা সোহিনী বন্দ্যোপাধ্যায়। ফেসবুকে সেই নিয়ে জলঘোলার শেষ নেই। যে অভিযোগকে সম্পূর্ণ নস্যাৎ করে দিয়েছিলেন সোহিনী।
দিন কয়েকের মধ্যে আবার একটি ফেসবুক পোস্ট দিলেন সুস্মিতা। তিনি লেখেন, 'সত্যিটা তুলে আনার জন্য গত কয়েক দিন ধরে আমাকে যা সহ্য করতে হচ্ছে, তা আর নিতে পারছি না। তাই আমি আমার সব বিতর্কিত পোস্ট ডিলিট করছি। আমি সহজ জীবন যাপন করতে চাই। আর মানসিক অত্যাচার সহ্য করতে পারব না। মানসিক শান্তি চাই। যে বা যারা আমার সঙ্গে খারাপ করেছে, তাদের জন্য ভগবান রয়েছেন। কর্মফল ভুগবে তারা। আমি আর পিছনে ফিরে দেখতে চাই না। নিজের মতো করে সুস্মিতা পাল হয়ে জীবন যাপন করব।'
advertisement
advertisement
হঠাৎ সব পোস্ট মুছে দেওয়ার সিদ্ধান্ত নিলেন কেন সুস্মিতা? গুঞ্জন বলছে, সোহিনী মানহানির মামলা করেছেন। তা কি সত্যি?
নিউজ18 বাংলার যোগাযোগ করল 'উড়ন তুবড়ি'-র নায়িকার সঙ্গে। সোহিনী বললেন, ''অকারণে প্রমাণ ছাড়া একের পর এক মিথ্যে কথা শুনতে হয়েছে আমায়। সহ্য করব না। তাই পদক্ষেপ করেছি। কিন্তু সেটি কী, তা নিয়ে আমি প্রকাশ্যে কিছু বলতে চাই না। আর সুস্মিতা কর্মফলের কথা বলছে তো? ঠিক বলেছে তো।'' ব্যঙ্গের হাসি দিয়ে সোহিনী বললেন, ''আমি কর্মফলে বিশ্বাসী। কর্মফলে ভুগতেই হবে। কিন্তু সেটা কে ভুগবে, তা না হয় না-ই বললাম। ওর এই বক্তব্যের পাশে আছি।''
advertisement
এর আগেই নিউজ18 বাংলাকে 'উড়ন তুবড়ি' বলেছিলেন, ''সন্দীপন আমার খুব ভাল বন্ধু। শুধু আমি আর সন্দীপন না, আমাদের সঙ্গে আমার প্রেমিকও (জয়সূর্য গুপ্ত) সঙ্গে থাকে। আমরা তিন জনে নানা জায়গায় খেতে যাই, আড্ডা মারতে যাই। এমনকি সন্দীপন আমার বাড়িতেও এসেছে। বাকি বন্ধুদের মতোই। পুরুষ বন্ধুকে বাড়িতে ডাকা নিষিদ্ধ বুঝি? ছবিও দিই আমি। তা নিয়ে অনেক সমস্য়া করেছিল সুস্মিতা। সন্দীপনের কথায় তাই আমি ছবি মুছেও দিয়েছি।''
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Sohini Banerjee: সুস্মিতা কর্মফলের কথা বলছে, ওকে সমর্থন করি: পরকীয়ার অভিযোগে 'উড়ন তুবড়ি' সোহিনী
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement