advertisement

সলমন খান সামনে আসতেই জ্ঞান হারালেন মহিলা !

Last Updated:

কাণ্ডটা যে এরকম ঘটবে, সেটা একবারের জন্যও আঁচ করতে পারেননি সলমন খান ৷

#মুম্বই: কাণ্ডটা যে এরকম ঘটবে, সেটা একবারের জন্যও আঁচ করতে পারেননি সলমন খান ৷ হঠাৎ মহিলা তাঁর পায়ের সামনে জ্ঞা হারিয়ে লুটিয়ে পড়ায়, কিছুক্ষণের জন্য যেন থমকেও গিয়েছিলেন তিনি ৷ পরে যখন পুরো ব্যাপারটা বুঝলেন, এগিয়ে গিয়ে সাহায্য করলেন মহিলাকে !
advertisement
কাণ্ডটা ঘটেছে ‘দশ কা দম’ রিয়্যালিটি শোয়ের শ্যুটিং ফ্লোরে ৷ মুম্বইয়ের এক মহিলা দশ কা দম-এর খেলায় অংশ নিতে এসেছিলেন ৷ শ্যুটিং শুরু হয়েছিল সুন্দর ভাবেই ৷ কিন্তু খেলার মাঝখানেই ঘটল গণ্ডগোল ৷
সলমনকে নিজের জীবনের নানা কথা জানাচ্ছিলেন মহিলা ৷ কত কষ্ট করে নিজের ছেলের পড়াশুনোর খরচা চালিয়েছেন তিনি, তা সলমনকে বলতে গিয়েই যেন একটু দ্বিধাবোধ করলেন, তারপর হঠাৎই জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়লেন সলমনের খানের পায়ে ৷ সলমন সঙ্গে সঙ্গে মহিলাকে সাহায্য করার জন্য এগিয়ে গেলেন ৷ মহিলার জ্ঞান ফিরতেই সলমন জানালেন, তাঁর ছেলের পড়াশুনোর সমস্ত খরচা বহন করবেন সলমন নিজেই !
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
সলমন খান সামনে আসতেই জ্ঞান হারালেন মহিলা !
Next Article
advertisement
TMC: মুকুল রায়ের পর ফেলানি বসাক! রাইটার্স বিল্ডিংয়ে মমতার আন্দোলনের অন্যতম মুখ, প্রয়াত নদিয়ার 'এই' বীরাঙ্গনা, চিনুন তাঁকে
মুকুল রায়ের পর ফেলানি বসাক! মমতার আন্দোলনের অন্যতম মুখ, প্রয়াত নদিয়ার 'এই' বীরাঙ্গনা
  • নদিয়ার শান্তিপুরের আন্দোলনের অন্যতম মুখ ফেলানি বসাকের মৃত্যু।

  • ১৯৯৩ সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আন্দোলনে অংশ নিয়েছিলেন।

  • ফেলানি বসাকের মেয়ের ধর্ষকদের শাস্তির দাবি আজও পূরণ হয়নি।

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement