advertisement

Chhavi Mittal Cancer Free: ৬ ঘণ্টা ধরে স্তন ক্যানসারের অস্ত্রোপচার, অসহ্য যন্ত্রণায় কাতর অভিনেত্রী কী জানালেন?

Last Updated:

এরপর নিজের শারীরিক পরিস্থিতি নিয়ে নিয়মিত আপটেড দিয়েছেন অভিনেত্রী। (Chhavi Mittal Cancer Free)

Chhavi Mittal
Chhavi Mittal
#মুম্বই: স্তন ক্যানসারে আক্রান্ত হয়েছিলেন হিন্দি টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী ছবি মিত্তল। কিন্তু তাঁর ভক্তদের জন্য দারুণ খবর, দিয়েছেন অভিনেত্রী নিজেই। সোশ্যাল মিডিয়ায় মঙ্গলবার দীর্ঘ পোস্টের মাধ্যমে ছবি জানিয়েছেন, প্রায় ৬ ঘণ্টা ধরে অস্ত্রোপচারের পর তিনি ক্যানসার মুক্ত হয়েছেন। হাসপাতালের বেডে শুয়ে হাসিমুখে ছবি শেয়য়ার করেছেন তিনি। চলতি মাসের শুরুতেই ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী ছবি মিত্তল জানিয়েছিলেন তিনি ব্রেস্ট ক্যানসারে আক্রান্ত। এরপর নিজের শারীরিক পরিস্থিতি নিয়ে নিয়মিত আপটেড দিয়েছেন অভিনেত্রী। (Chhavi Mittal Cancer Free)
ইনস্টাগ্রামে দীর্ঘ পোস্টে ছবি লিখেছেন, 'এটা খুব অদ্ভূত যে আমরা যন্ত্রণাগুলো কত তাড়াতাড়ি ভুলে যাই। সি-সেকশনের পর আমি যে যন্ত্রণা অনুভব করেছি, অথবা একটা ওভারিয়ান সার্জারির পর বছর কয়েক আগে যে যন্ত্রণা আমি পেয়েছি অথবা পিঠের যন্ত্রণা, সেটা এখন কমে গেছে।আমি যন্ত্রণা ভোলবার সেই অনুভূতিটা মনে করছি, কারণ সেই দিনটা খুব শীঘ্রই আসবে। কারণ এখন প্রচণ্ড যন্ত্রণা। এতটাই বেশি সেই যন্ত্রণার রেশ যে পেইনকিলার কাজে আসছে না।'
advertisement
advertisement
advertisement
আরও পড়ুন: হাসপাতালে কেমো চলাকালীনই চাকরির ইন্টারভিউ দিলেন যুবক, কেন জানেন?
তিনি আরও জানিয়েছেন, 'অ্যানেস্থেসিওলজিস্ট আমায় চোখ বন্ধ করে সুন্দর কিছু ভাবতে বলেছিলেন। তখন আমি আমার সুন্দর স্তনগুলোর কথা ভাবি, আর তার পরেই আমি ঘুমের দেশে। জ্ঞান ফেরার পরে দেখি, আমি ক্যান্সারমুক্ত।' তাঁর সার্জারি যে সফল হয়েছে সে কথা তিনি নিজেই জানিয়েছেন সোশ্যাল মিডিয়ায়। কিছুদিন আগেই তিনি জানিয়েছিলেন যে, কিছুতেই হার মানবেন না তিনি। বহু মেগা সিরিয়ালে নজর কেড়েছেন ছবি। '৩ বহুরানিয়া', 'ঘর কি লক্ষ্মী বেটিয়া', 'বন্দিনী', 'নাগিন', 'বিরাসত' সহ বেশ কয়েকটি ধারাবাহিক জনপ্রিয় হয়ে উঠেছে তাঁর অভিনয় দক্ষতায়।
advertisement
ক্যান্সারে আক্রান্ত হওয়ার পর ছবি লিখেছিলেন, 'নারীদেহে স্তন যেন তার বিশ্বস্ত সঙ্গিনী। কোনও বিশেষ কারণে অঙ্গহানি হলে তাই বন্ধু বিচ্ছেদের মতোই অনুভূতি হয়।' অবশেষে সেই বন্ধু বিচ্ছেদ ঘটল তাঁর জীবনে। স্তন বাদ দিয়ে এখন তিনি পুরোপুরি ক্যানসার মুক্ত। তবে শরীরে অসহ্য যন্ত্রণা, ধকল ও ক্লান্তি রয়েছে তাঁর। অস্ত্রোপচারের যন্ত্রণা তাঁকে কাবু করে ফেললেও এই লড়াই হাসিমুখে জিততে চান তিনি। তাই সবার কাছে আন্তরিক অনুরোধ, তাঁর অনুরাগীরা যেন তাঁর পাশে থাকেন। তাঁর জন্য প্রার্থনা করেন।
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Chhavi Mittal Cancer Free: ৬ ঘণ্টা ধরে স্তন ক্যানসারের অস্ত্রোপচার, অসহ্য যন্ত্রণায় কাতর অভিনেত্রী কী জানালেন?
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement