advertisement

ঝুঝু-র সঙ্গে সলমনের প্রেম, গানেই তার প্রমাণ !

Last Updated:

বলিউডে ইদ মানেই সলমন ৷ আর সলমনের কাছে ইদের ছবি মানেই বক্স অফিসে রেকর্ড সাফল্য ৷ সেই নিয়ম মেনে এবার ইদেও মুক্তি পেতে চলেছে সলমনের নতুন ছবি ‘টিউবলাইট’ ৷

#মুম্বই: বলিউডে ইদ মানেই সলমন ৷ আর সলমনের কাছে ইদের ছবি মানেই বক্স অফিসে রেকর্ড সাফল্য ৷ সেই নিয়ম মেনে এবার ইদেও মুক্তি পেতে চলেছে সলমনের নতুন ছবি ‘টিউবলাইট’ ৷ ইন্দো-চীন যুদ্ধকে প্রেক্ষাপটে রেখে এক প্রেমের গল্প বলবে কবীর খানের ছবি টিউবলাইট ৷ আর এই ছবিতে সলমনের বিপরীতে দেখা যাবে কোরিয়ার জনপ্রিয় অভিনেত্রী ঝুঝুকে ৷
সম্প্রতি মুক্তি পেয়েছে ‘টিউবলাইট’ ছবির নতুন গান ‘ম্যায় অগর’ ৷ আর এই গানেই ঝুঝু-র সঙ্গে প্রেমের রসায়নে আবদ্ধ হলেন সলমন খান ৷
‘সুলতান’-এক শ্যুটিং শেষ হওয়ার আগেই কবীর খানের নতুন ছবির জন্য সাইন করে ফেলেছিলেন সলমন ৷ ছবির নাম ‘টিউবলাইট’ ! আর এই ছবিতে সলমন একেবারেই থাকছেন না বিন্দাস দাবাং সুলতান চরিত্রে ! বরং এই ছবিতে সলমনকে দেখা যাবে একেবারেই সাধারণ এক মানুষের চরিত্রে ৷ যে কিনা সব কিছুই শেখে দেরিতে ! এরকমই এক গল্প নিয়ে ছবি তৈরি করতে চলেছেন পরিচালক কবীর খান ৷
advertisement
advertisement
কবীর খান জানিয়েছেন, ‘টিউবলাইট একটা প্রেম কাহিনি যা তৈরি হয়েছে ১৯৬৩ সালের ইন্দো-চীন যুদ্ধের প্রেক্ষাপটে তৈরি হয়েছে ৷ আর সলমন খানের চরিত্রটি একটি চীনা মেয়ের প্রেমে পড়বে !’
জানা গিয়েছে, এই ছবিতে শুধু সলমন খান নয়, সলমনের বিপরীতে থাকবেন তাঁর ভাই সোহেল খানও ৷ আর চীনের এক অভিনেত্রীও অভিনয় করবে ‘টিউবলাইট’-এ ৷
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
ঝুঝু-র সঙ্গে সলমনের প্রেম, গানেই তার প্রমাণ !
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement