Tota Roy Choudhury: চুল-দাড়ি কামিয়ে নিষ্পলক বিষণ্ণ মুখ! 'দু'মুখো' টোটাকে দেখে হতবাক ভক্তরা, ব্যাপারটা কী?
- Published by:Raima Chakraborty
- news18 bangla
Last Updated:
Tota Roy Choudhury: টোটা রায় চৌধুরীর এমন হাল কেন? শনিবার সকাল থেকে ঠিক এরকমই একটি পোস্ট সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।
কলকাতা: চুল-দাড়ি কামিয়ে কেমন নিষ্পলক বিষণ্ণ মুখ। টোটা রায় চৌধুরীর এমন হাল কেন? শনিবার সকাল থেকে ঠিক এরকমই একটি পোস্ট সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।
এই পোস্ট আর কারও নয়, অভিনেতা টোটা রায়চৌধুরীর। হঠাৎ কেন এমনভাবে ধরা দিলেন তিনি? এই প্রশ্ন উঁকি দিচ্ছে সকলের মনেই। টোটা নিজেই এই ছবি তাঁর ফেসবুকে শেয়ার করেছেন। ওই পোস্টের দু’টি ছবিতে দেখা যাচ্ছে টোটাকে একমাথা চুল, ফ্রেঞ্চ কাট দাড়ি ও চোখে চশমা পরে। তবে ওই পোস্টের অন্য ছবিতেই মূলত চোখ আটকেছে সকলের।
advertisement
advertisement
যেখানে দেখা যাচ্ছে টোটার মাথায় নেই একটিও চুল। চোখের চাহনিও বেশ অন্যরকম। পর্দার ফেলুদার এহেন লুক দেখে রীতিমতো চমকে উঠেছিল এদিন নেটপাড়া। ক্যাপশনে টোটা লিখেছেন, ‘দু’মুখো’। তবে কি দ্বৈত চরিত্রে দেখা যাবে টোটাকে? শুরু হয়েছে গুঞ্জন।
advertisement
আরও পড়ুন: খড়গপুরের গ্রাম থেকে সোজা মাইক্রোসফট, প্রায় ১, ০০, ০০, ০০০ টাকার চাকরির অফারলেটার সুমন বেরার হাতে! ছেলের কীর্তিতে গর্বিত বাংলা
নিজেকে বরাবর নতুন নতুন চরিত্রে ভাঙতে ভালোবাসেন। ২০২৩ সালে তাঁর ‘রকি অওর রানি কি প্রেম কাহানি’ ছবিতে তাঁর অভিনয় রীতিমতো মুগ্ধ করেছিল সকলকে। এবার টোটার নতুন লুক নতুন চরিত্রের অপেক্ষায় ভক্তরা।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Feb 08, 2026 11:48 AM IST











