advertisement

বাদ গেল না আগের পক্ষের ছেলেও, দুই ছেলেকে নিয়ে দুর্গা পুজোয় মেতে উঠলেন সুদীপা

Last Updated:
#কলকাতা: দুই ছেলে আকাশ ও আদিদেভ ৷ চট্টোপাধ্যায়বাড়ির দুই প্রজন্মের দুই ছেলেকে নিয়ে দুর্গা পুজোর আনন্দে মেতে উঠলেন অভিনেত্রী, সঞ্চালক সুদীপা চট্টোপাধ্যায় ৷
শ্বশুরবাড়িতে হয় দুর্গাপুজো ৷ সেই পুজোর তোড়জোড় ঘিরে ব্যস্ত সুদীপা ও স্বামী অগ্নিদেব চট্টোপাধ্যায় ৷ব্যস্ত বনেদীবাড়ির যৌথ পরিবার ৷ পুজোর আনন্দ থেকে বাদ গেল না চট্টোপাধ্যায়বাড়ির বড় ছেলে আকাশও ৷ অগ্নিদেবের আগের পক্ষের ছেলে আকাশ ৷ আর এ পক্ষের ছেলে আদিদেভ ৷ সকলকেই দেখা গেল পুজোর আনন্দে একসঙ্গে মিলেমিশে যেতে ৷
advertisement
সেই ভিডিওই শেয়ার করলেন পরিচালকমশাই ৷ তাতেই ফুটে উঠল গোটা পরিবারের ছবিটা ৷ লালপাড় সাদা গরদের শাড়িতে সুদীপা যেন নিজেই স্বয়ং দুর্গা ৷ সাদা পঞ্জাবীতে অগ্নিদেবকেও ভাল মানিয়েছিল ৷ বড় ছেলে আকাশও পরেছিলেন পাঞ্জাবী ৷ ছোট ছেলে আদিদেভের পরনে ছিল লাল-হলুদ ধুতি-পাঞ্জাবী ৷ ছোট ভাইয়ের সঙ্গে খুনসুটি, মজা করতে কিন্তু ভুললেন না আকাশ ৷
advertisement
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
বাদ গেল না আগের পক্ষের ছেলেও, দুই ছেলেকে নিয়ে দুর্গা পুজোয় মেতে উঠলেন সুদীপা
Next Article
advertisement
Civic Volunteer: স্ত্রীকে আনতে যাচ্ছিলেন, মাঝপথে কুকুরের তাড়া! কালনায় সিভিক ভলেন্টিয়ারের মর্মান্তিক পরিণতি
স্ত্রীকে আনতে যাওয়ার পথে কুকুরের তাড়া! কালনায় সিভিক ভলেন্টিয়ারের মর্মান্তিক পরিণতি
  • মোটরসাইকেলকে কুকুরের তাড়া, পালাতে গিয়ে দুর্ঘটনা৷

  • কালনায় পথ দুর্ঘটনায় মৃত সিভিক ভলেন্টিয়ার৷

  • কুকুরের উপদ্রব নিয়ে সরব স্থানীয় বাসিন্দারা৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement