advertisement

Dev: একই ছবিতে দেব-এর চারটি ভিন্ন রূপ! 'কিশমিশ'-এর পোস্টার ঘিরে ইতিমধ্যেই জল্পনা তুঙ্গে

Last Updated:

অবশেষে অপেক্ষার অবসান। বহুদিন ধরেই দর্শকদের মধ্যে জল্পনা চলছিল দেব এর ছবি কিশমিশ নিয়ে।

#কলকাতা: অবশেষে অপেক্ষার অবসান। বহুদিন ধরেই দর্শকদের মধ্যে জল্পনা চলছিল দেব এর ছবি কিশমিশ নিয়ে। ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা ছিল ২০২০-র পুজোর সময়ে। তেমন পরিকল্পনা নিয়েই ছবির কাজ শুরু হয়েছিল। কিন্তু বাধ সাধে করোনা। অবশেষে সেই ছবির শুটিং শুরু হলো আজ বুধবার। অভিনেতা দেব নিজেই সেই খবর সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন একটি পোস্ট শেয়ার করে।
জানা যাচ্ছে এবছর শীতকালে মুক্তি পাবে কিশমিশ। ছবির পোস্টারও নজর কেড়েছে। বলা ভালো, পোস্টার দেখেই ছবি মুক্তির জন্য দেবের অনুরাগীদের অপেক্ষা বেড়ে গিয়েছে। পোস্টারে টলিউড সুপারস্টারকে দেখা যাচ্ছে চারটি ভিন্ন লুকে। কখনো যেন চশমা পরা কলেজ ছাত্রের মতো লুক। আবার কখনো কর্মরত কোন কর্পোরেট কোম্পানির আধিকারিক এর মতো তার মেকওভার। আর তাই দর্শকদের কৌতুহল, একই ছবিতে কিভাবে চারটি ভিন্ন লুকে তাকে দেখা যাবে।
advertisement
advertisement
advertisement
ছবিতে অভিনয় করেছেন রুক্মিণী মৈত্রও। রুক্মিণী কেও ছবির পোস্টারে দুটি ভিন্ন লুকে দেখা যাচ্ছে। তবে এই কৌতুহলের অবসান হবে শীতকালে ছবিটি মুক্তি পেলে। তবে ছবিতে যে নতুন চমক থাকবে তা পোস্টার দেখে আন্দাজ করা যায়। কয়েক দিন আগেই ছবির শুভ মহরৎ সম্পন্ন করেছেন টলিউড জুটি দেব ও রুক্মিণী। এই নিয়ে ষষ্ঠবার জুটি বাঁধছেন তাঁরা। ছবিতে দেব ও রুক্মিণী বাদেও অভিনয়ে দেখা যাবে খরাজ মুখোপাধ্যায়, জুন মালিয়া, অঞ্জনা বসু ও কমলেশ্বর মুখোপাধ্যায়কে। ছবির পরিচালক রাহুল মুখোপাধ্যায়।
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Dev: একই ছবিতে দেব-এর চারটি ভিন্ন রূপ! 'কিশমিশ'-এর পোস্টার ঘিরে ইতিমধ্যেই জল্পনা তুঙ্গে
Next Article
advertisement
Faridabad Woman Death: নুডলসের সঙ্গে আইসক্রিম খাওয়ার পরই মুখ থেকে গ্যাঁজলা! ফরিদাবাদে তরুণীর মৃত্যুতে রহস্য
নুডলসের সঙ্গে আইসক্রিম খাওয়ার পরই মুখ থেকে গ্যাঁজলা! ফরিদাবাদে তরুণীর মৃত্যুতে রহস্য
  • নুডলসের সঙ্গে আইসক্রিম খেয়ে তরুণীর রহস্যমৃত্যু৷

  • হরিয়ানার ফরিদাবাদের ঘটনা৷

  • ময়নাতদন্তের জন্য পাঠানো হল তরুণীর দেহ৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement