advertisement

সবাই রোগা হচ্ছেন, কিন্তু ইচ্ছে করেই ওজন বাড়িয়ে, বিপুল মোটা হচ্ছেন সন্দীপ্তা!

Last Updated:

এই স্লিম অ্যান্ড ট্রমের যুগেও মোটা হচ্ছে নায়িকা সন্দীপ্তা সেন । ইচ্ছা করেই এমন কাজ করছেন তিনি । কিন্তু এর পিছনে কারণটা কী?

#কলকাতা: ফিগার সচেতন নন এমন নায়িকাই এখন খুঁজে পাওয়া দুষ্কর । সকলেই রোগা হওয়ার ইঁদুর দৌড়ে সামিল হয়েছেন । সকলেই চাইছেন সরু ফিনফিনে কোমর, টোনড বডি । তাই জিমে সকাল-সন্ধ্যে ঘাম ঝরাচ্ছেন সেলেবরা । কিন্তু এই স্লিম অ্যান্ড ট্রমের যুগেও মোটা হচ্ছে নায়িকা সন্দীপ্তা সেন । ইচ্ছা করেই এমন কাজ করছেন তিনি । কিন্তু এর পিছনে কারণটা কী?
সন্দীপ্তা সেন টলিউডের মিষ্টি নায়িকা । তাঁর হাসি, টানাটানা চোখ আর অভিনয় দক্ষতা সকলকেই আকর্ষিত করে । ‘দুর্গা’ ধারাবাহিক দিয়ে টলিপাড়ায় যাত্রা শুরু হয়েছিল তাঁর । সন্দীপ্তার বিপরীতে ছিলেন গৌরব চট্টোপাধ্যায় । এরপর আরও অনেক ধারাবাহিক করেছেন সন্দীপ্তা । যার মধ্যে অন্যতম ছিল ‘তুমি আসবে বলেই’ আর ‘টাপুর টুপুর’ । তবে এখন আর ছোট পর্দায় খুব একটা দেখা যায় না অভিনেত্রীকে ।
advertisement
View this post on Instagram

A post shared by SANDIPTA SEN (@sandiptasen)

advertisement
advertisement
সম্প্রতি ওয়েব সিরিজে পা দিয়েছেন সন্দীপ্তা । ‘আস্তে লেডিস’ বলে একটি সিরিজে দেখা গিয়েছিল তাঁকে । এ বার তিনি আসতে চলেছেন নতুন ওয়েব সিরিজ ‘মার্ডার ইন দ্য হিলস্’ নিয়ে। এটি পরিচালনা করছেন অঞ্জন দত্ত । চিত্রনাট্যও তাঁরই লেখা । ছবির বেশিরভাগ শ্যুটিং হয়েছে দার্জিলিংয়ে । সিরিজটিতে সন্দীপ্তা ছাড়াও সৌরভ চক্রবর্তী, অনিন্দিতা বসু, অর্জুন চক্রবর্তী, রাজদীপ গুপ্তর মতো শিল্পীরা রয়েছেন । সন্দীপ্তার অভিনীত চরিত্রের নাম ডঃ নিমা প্রধান ।
advertisement
View this post on Instagram

A post shared by SANDIPTA SEN (@sandiptasen)

advertisement
তাঁর বয়সের তুলনায় বেশি বয়সের চরিত্র করছেন সন্দীপ্তা । তাই চরিত্রের প্রয়োজনেই তাঁকে ওজন বাড়াতে হয়েছে বলে জানা গিয়েছে । এখন ছবির শ্যুটিং শেষ । তবে ডাবিং আর এডিটিং এর কাজ বাকি আছে । জানা যাচ্ছে, এই ছবিতে নাকি প্রথমবার নেগেটিভ চরিত্র করছেন সন্দীপ্তা ।
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
সবাই রোগা হচ্ছেন, কিন্তু ইচ্ছে করেই ওজন বাড়িয়ে, বিপুল মোটা হচ্ছেন সন্দীপ্তা!
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement