advertisement

মেয়েকে সঙ্গে নিয়ে নিজেকেই পিতৃদিবসের শুভেচ্ছা জানালেন স্বস্তিকা!

Last Updated:

মেয়ের সঙ্গে খুনসুটি আর পাগলামি করেই তাই অবসর কাটান স্বস্তিকাও ৷ নায়িকার সোশ্যাল মিডিয়ার পোস্টগুলোই তার প্রমাণ ৷

#কলকাতা: টলিউডের প্রতিভাময়ী সাহসী অভিনেত্রী হিসাবেই বেশি পরিচিত তিনি ৷ অভিনেতা সন্তু মুখোপাধ্যায়ের মেয়ে স্বস্তিকা মুখোপাধ্যায় ৷
কিন্তু সেটাই তাঁর একমাত্র পরিচয় নয় ৷ স্বস্তিকা শুধু বোল্ড অভিনেত্রী, স্বাধীনচেতা, ব্যক্তিত্বময়ী একজন নারীই নন, তিনি ব্যক্তিগত জীবনে আসলে একজন সুপার মম ৷ ১৯৯৮-এ মাত্র ১৮ বছরে বিয়ে করেছিলেন স্বস্তিকা ৷ বিখ্যাত রবীন্দ্রসঙ্গীত শিল্পী সাগর সেনের ছেলে প্রমিত সেন ৷ কিন্তু সেই বিয়ে সুখের হয়নি ৷ শারিরীক ও মানসিক নির্যাতনের অভিযোগ এনে স্বামীকে ছেড়ে বেরিয়ে এসেছিলেন স্বস্তিকা ৷ তখন একমাত্র মেয়ে অন্বেষা মাত্র দু’বছরের ৷
advertisement
বিচ্ছেদের পর একদিকে মেয়েকে বড় করে তোলা, অন্যদিকে অভিনয়ের মধ্যে বুঁদ হয়ে থাকা...অনেকগুলো বছর কেটে গিয়েছে ৷ মেয়ে অন্বেষাও এখন প্রাপ্তবয়স্ক ৷ কিন্তু মায়ের কাছে মেয়েরা কখনও বড় হয় না ৷ মেয়ের সঙ্গে খুনসুটি আর পাগলামি করেই তাই অবসর কাটান স্বস্তিকাও ৷ নায়িকার সোশ্যাল মিডিয়ার পোস্টগুলোই তার প্রমাণ ৷
advertisement
গতকাল ছিল ফাদার্স ডে ৷ বাবাদের জন্য নির্দিষ্ট এই দিনে কিন্তু মেয়ের সঙ্গে একটি ছবি পোস্ট করে নিজেকেই উইশ করলেন স্বস্তিকা ৷ কারণ ছোট থেকে অন্বেষার বাবা-মা, দু’জনের ভূমিকাই তিনিই পালন করেছেন ৷ তাই আরও যে সমস্ত বাবা-মায়েরা একাই সন্তানদের মানুষ করে তোলেন নিজেদের দ্বৈত সত্ত্বা দিয়ে, তাঁদেরকে কুর্নিশ জানিয়েছেন স্বস্তিকা ৷
advertisement
View this post on Instagram

To all the parents out there pulling double duty !! Cheers to us #happyfathersday #happyfathersdayeveryday

A post shared by Swastika Mukherjee (@swastikamukherjee13) on

advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
মেয়েকে সঙ্গে নিয়ে নিজেকেই পিতৃদিবসের শুভেচ্ছা জানালেন স্বস্তিকা!
Next Article
advertisement
Cheetah: ফাঁসিদেওয়ায় ছড়িয়েছে আতঙ্ক, ছাগলের টোপ দিয়ে রবিবার ভোররাতে খাঁচাবন্দি হল চিতা
ফাঁসিদেওয়ায় ছড়িয়েছে আতঙ্ক, ছাগলের টোপ দিয়ে রবিবার ভোররাতে খাঁচাবন্দি হল চিতা
  • ঘোষপুকুর বনদফতরে ছাগল টোপ দিয়ে খাঁচা বসানোর কাজ শুরু করা

  • রবিবার, ভোররাতে খাঁচাবন্দি হল চিতাবাঘ

  • পূর্ণবয়স্ক এই চিতাবাঘটিকে স্বাস্থ্য পরীক্ষার পর গভীর জঙ্গলে ছেড়ে দেওয়া হবে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement