advertisement

এক ইঞ্চি কাজও ছাড়ব না! আসানসোল থেকে প্রার্থী হয়ে কী বললেন সায়নী

Last Updated:

প্রার্থী তালিকা ঘোষণার পরেই সায়নী জানান তিনি খুবই খুশি এবং উত্তেজিত এত কম বয়সে এই সুযোগ পেয়ে। এছাড়া মানুষের পাশে থেকে কাজ করবেন সেই ব্যাপারেও স্পষ্ট জানিয়েছেন সায়নী।

#কলকাতা: আসানসোল থেকে তৃণমূলের প্রার্থী হিসেবে দাঁড়াচ্ছেন অভিনেত্রী সায়নী ঘোষ। প্রার্থী তালিকা ঘোষণার পরেই সায়নী জানান তিনি খুবই খুশি এবং উত্তেজিত এত কম বয়সে এই সুযোগ পেয়ে। এছাড়া মানুষের পাশে থেকে কাজ করবেন সেই ব্যাপারেও স্পষ্ট জানিয়েছেন সায়নী।
নিউজ ১৮ বাংলাকে সায়নী বলছেন, "আমি খুব খুশি। দিদি আমার উপরে ভরসা করেছেন এবং আমি সেই মতোই কাজ করব। আসানসোল কলকাতার মতোই। সেটা আমার খুব ভালো লেগেছে। খুবই আধুনিক। সিটি অফ কালচার অ্যান্ড ইউথ। দিদি বার বার বলেন নতুনদের কাজে এগিয়ে আসতে হবে। আগামী দিনে সুন্দর বাংলা তৈরি করতে হবে। আর তাই মানুষের জন্য একসঙ্গে হাতে হাত রেখে কাজ করব।"
advertisement
এই আসানসোলের বিজেপি সাংসদ বাবুল সুপ্রিয়। এই বিষয়ে সায়নী বলছেন, "হ্যাঁ নিশ্চয়ই তিনি সেই অঞ্চলে কাজ করেছেন। ওনার প্রতিও শ্রদ্ধা রয়েছে। আমি এই মুহূর্ত থেকে কাজ শেখা শুরু করলাম। মানুষ ভালোবাসি আমি। দিদির দূত, দিদির সৈনিক হয়ে আমি কাজ করব। আমি নিজের ১৫০ শতাংশ দিয়ে কাজ করব এবং এক ইঞ্চিও ছাড়ব না। কলকাতার যা কিছু ভালো নিয়ে যাব আসানসোলে। আবার ওখানকার মানুষের থেকেও যা শিখব নিয়ে আসব।"
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
এক ইঞ্চি কাজও ছাড়ব না! আসানসোল থেকে প্রার্থী হয়ে কী বললেন সায়নী
Next Article
advertisement
West Bengal Weather Update: মেঘলা আকাশ, ছিটেফোঁটা বৃষ্টির পূর্বাভাস ! সোম ও মঙ্গলবার দক্ষিণবঙ্গের আট ও উত্তরবঙ্গের তিন জেলায় বৃষ্টির সম্ভাবনা
সোম ও মঙ্গলবার বৃষ্টির পূর্বাভাস ! দক্ষিণবঙ্গের ৮ ও উত্তরবঙ্গের ৩ জেলায় বৃষ্টির সম্ভাবনা
  • মেঘলা আকাশ, ছিটেফোঁটা বৃষ্টির পূর্বাভাস !

  • সোম ও মঙ্গলবার বৃষ্টির পূর্বাভাস !

  • দক্ষিণবঙ্গের ৮ ও উত্তরবঙ্গের ৩ জেলায় বৃষ্টির সম্ভাবনা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement