advertisement

Ananya Guha: এই তো সবে মাধ্যমিক পাশ করলেন, এরই মধ্যে বিয়ে সেরে ফেললেন ‘মুন্নি’!

Last Updated:

মাথায় লাল চেলি । সিঁথিতে সিঁদুর । ১৮ বছর বয়স হওয়ার আগেই বিয়ে সেরে ফেলল অনন্যা (Ananya Guha) ওরফে ‘কৃষ্ণকলি’র মুন্নি ।

#কলকাতা: বহুদিন ধরে বাংলা ধারাবাহিকে নিজের জায়গা ধরে রেখেছে ‘কৃষ্ণকলি’ (Krishnakoli)। শ্যামা আর নিখিলের সংসার, প্রেম, লড়াই, সবটাই ছোট পর্দায় দেখতে দারুণ পছন্দ করেন দর্শকরা । প্রত্যেকদিন সন্ধের প্রাইম টাইমে তাই ‘কৃষ্ণকলি’ চলে আসে দর্শকদের মনোরঞ্জন করতে । আর এই ধারবাহিকেই সম্প্রতি পরবর্তী প্রজন্মের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি চরিত্র হয়ে এন্ট্রি নিয়েছে অনন্যা গুহ (Ananya Guha) ওরফে মুন্নি ।
চরিত্রটির মধ্যে একটা নেগেটিভ শেড রয়েছে । প্রথম ধারাবাহিকেই অনন্যা নেগেটিভ চরিত্রে । তবে সবে মাধ্যমিক দেওয়া মুন্নির বক্তব্য, নেগেটিভ চরিত্রে অভিনয় করতে বেশ ভালইবাসে সে । তবে এখন সে সদ্য ষোড়শী । এ বছরই সবে মাধ্যমিক পাশ করেছে । নম্বরও ভালই পেয়েছে সে । এ বার উচ্চ-মাধ্যমিকের পড়াশোনা । কিন্তু তার আগেই বিয়ে সেরে ফেলল অনন্যা ওরফে ‘মুন্নি’ ।
advertisement
View this post on Instagram

A post shared by Ananya Guha (@reel_ananya)

advertisement
advertisement
নিজের ব্রাইডাল লুকের ছবিও সে শেয়ার করেছে ইনস্টাগ্রামের স্টোরিতে । সেখানে দেখা যাচ্ছে, অনন্যা লাল টুকটুকে বেনারসী পরেছেন । মাথায় লাল চেলি । সিঁথিতে সিঁদুর । ১৮ বছর বয়স হওয়ার আগেই বিয়ে সেরে ফেলল অনন্যা ? এটাই এখন প্রশ্ন ভক্তদের মনে ।
advertisement
এই ছবিতে আবার মুন্নি মজা করে লিখেছে, ‘গুডবাই, আই অ্যাম ম্যারেড!’ এরপর থেকেই নেটিজেনরা হামলে পড়েছে সেই ছবির উপরে । অনেকেউ উৎসুক অনন্যার বিয়ের ব্যাপারে জানতে । তবে আসল কথাটা হল, এই বিয়ে হয়েছে রিল লাইফে, রিয়েলে নয় । সম্প্রতি একটি ওয়েব সিরিজের শ্যুট করছে অনন্যা । আর সেখানেই তাঁকে এই লুকে দেখা যাবে। নেহাত মজার ছলে, অনুরাগীদের একটু পিছনে লাগতেই সে ছবি শেয়ার করে নিজের ইনস্টাগ্রামে।
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Ananya Guha: এই তো সবে মাধ্যমিক পাশ করলেন, এরই মধ্যে বিয়ে সেরে ফেললেন ‘মুন্নি’!
Next Article
advertisement
Pratik Ur Rahman on Mohammad Salim:  'বাবা যদি সন্তানকে গলা টিপে মারেন...', সিপিএমে দমবন্ধ পরিবেশ, সেলিমকেই নিশানা প্রতীক উরের
'বাবা যদি সন্তানকে গলা টিপে মারেন...', সিপিএমে দমবন্ধ পরিবেশ, সেলিমকেই নিশানা প্রতীক উরের
  • সিপিএমে দমবন্ধ পরিস্থিতি, দাবি প্রতীক উরের৷

  • তৃণমূলে যোগ দিয়েও নিশানা মহম্মদ সেলিমকে৷

  • মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রশংসায় প্রতীক উর৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement