advertisement

বিক্রমকে 'Idiot' বললেন কঙ্গণার বোন! কারণ, বিক্রম যা করেছিলেন...

Last Updated:
#মুম্বই: জোর যুদ্ধ বাঁধল বাঙালি অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায় ও কঙ্গণার বোন রঙ্গোলির মধ্যে৷ একে অপরের বিরুদ্ধে ট্যুইটারে তোপ দাগলেন তাঁরা৷ জাজমেন্টাল হ্যায় কেয়া ছবির ট্রেলারকে কেন্দ্র করে এই ট্যুইট যুদ্ধ৷ যা কয়েকদিন ধরেই চলছিল৷ এবার তাতে সামিল হলেন বাঙালি অভিনেতা৷ কেউ কাওকে ছেড়ে কথা বললেন না৷
জাজমেন্টাল হ্যায় কেয়া ছবির ট্রেলার নিয়ে তাপসী পান্নুর করা মন্তব্য নিয়েই শুরু হয়েছিল ট্যুইট যুদ্ধ৷ কঙ্গণার বোন রঙ্গোলি জানিয়েছিলেন যে তাপসী কঙ্গণাকে নকল করেন৷ সেই ট্যুইট যুদ্ধ সামিল হয়ে বিক্রম তাপসীর পাশে দাঁড়ান৷ তাপসীর পাশাপাশি কঙ্গণারও প্রশংসা করেন তিনি৷ তবে তিনি লেখেন যে কঙ্গণার বোন রঙ্গোলি জীবনে কিছুই করেননি, তাই দুই দাপুটে অভিনেত্রী কঙ্গণা ও তাপসীকে নিয়ে বলার কোনও অধিকার নেই তার৷ রঙ্গোলিকে শাট আপ বলেন বিক্রম৷ এই বিষয়ে রঙ্গোলির চুপ করে যাওয়াই উচিৎ বলে মন্তব্য করেন বিক্রম৷
advertisement
advertisement
এরপরই বিক্রমকে এক হাত নেন রঙ্গোলি৷ তিনি বলেন যে নিজের কথা বলার অধিকার সকলের আছে৷ তিনি প্রশ্ন করেন যে বিক্রম কে তাকে চুপ করানোর? তিনি নিজের ট্যুইটে যা তাঁর ইচ্ছে লিখতে পারেন৷ তিনিও পাল্টা লিখবেন, এটাই গণতন্ত্রের নিয়ম৷ উল্লেখ্য কাঙ্গণার নিজের কোনও সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট নেই৷ তার মুখপাত্র বোন রঙ্গোলি৷
advertisement
advertisement
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
বিক্রমকে 'Idiot' বললেন কঙ্গণার বোন! কারণ, বিক্রম যা করেছিলেন...
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement