advertisement

মাত্র ৮ মাসের মধ্যেই বন্ধ হয়ে যাচ্ছে ‘ভাগ্যলক্ষ্মী’ ধারাবাহিক, অন্ধকারে কলাকুশলীরা!

Last Updated:

মাত্র ৮ মাসের মধ্যেই বন্ধ হয়ে যাচ্ছে সেই সিরিয়াল । ধারাবাহিকের অভিনেতা-অভিনেত্রীরা এ বিষয়ে আগাম কিছুই জানতেন না বলে জানা গিয়েছে ।

#কলকাতা: প্রতিদিন বিকেল হতে না হতেই সিরিয়াল প্রিয় বাঙালিরা ভিড় জমাতে থাকেন বসার ঘরে । টিভির পর্দায় কখনও হাসি, কখনও কান্না, কখনও ঝগড়া-প্রেম-মান-অভিমানের গল্প দেখতে দেখতে বিকেল গড়িয়ে কখন যে রাত হয়ে যায় খেয়ালই থাকে না । যতই সিনেমা, রিয়্যালিটি শো, ওয়েব সিরিজ আসুক না কেন, ধারাবাহিকের জনপ্রিয়তা সবসময় তালিকার প্রথম দিকে থাকে ।
স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক ছিল ‘ভাগ্যলক্ষ্মী’ । কিন্তু মাত্র ৮ মাসের মধ্যেই বন্ধ হয়ে যাচ্ছে সেই সিরিয়াল । ধারাবাহিকের অভিনেতা-অভিনেত্রীরা এ বিষয়ে আগাম কিছুই জানতেন না বলে জানা গিয়েছে । ‘ভাগ্যলক্ষ্মী’ ধারাবাহিকের নায়ক রাহুল মজুমদার আর নায়িকা শার্লি মোদক, দু’জনেই সোশ্যাল মিডিয়ায় এই খবর জানিয়েছেন । সকলেরই মন ভারাক্রান্ত ।
advertisement
View this post on Instagram

A post shared by Rahul Mazumdar (@rahulheni)

advertisement
advertisement
গত ৮ মাস একটা পরিবারের মতো করেই কাজ করেছিলেন ‘ভাগ্যলক্ষ্মী’ পরিবারের সদস্যরা । সিরিয়ালটিও ছিল একটি পরিবারের গল্পকে কেন্দ্র করে । তিন ভাইয়ের সংসারে আচমকাই ভাগ্যশ্রী’র সঙ্গে বিয়ে হয়ে গিয়েছিল বড় ভাইয়ের । প্রাথমিক ভাবে সেই বিয়ে মানতে পারেননি কেউই । শেষমেশ ভাগ্যশ্রীর বুদ্ধিতে সংসারে ফিরে আসে শান্তি । পারিবারিক কাপড়ের দোকান ‘লক্ষ্মী স্টোর্স’ আবার ঘুরে দাঁড়ায় । এ ভাবেই এগিয়েছিল গল্পের বুনন ।
advertisement
কিন্তু হঠাৎই সেই ধারাবাহিক বন্ধ করার সিদ্ধান্ত নেয় চ্যানেল কর্তৃপক্ষ । দিন কয়েক আগে শেষ শ্যুটিংও হয়ে গিয়েছে ‘ভাগ্যলক্ষ্মী’র ।
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
মাত্র ৮ মাসের মধ্যেই বন্ধ হয়ে যাচ্ছে ‘ভাগ্যলক্ষ্মী’ ধারাবাহিক, অন্ধকারে কলাকুশলীরা!
Next Article
advertisement
হাসপাতালের বিল ছুঁয়েছে ১.৫ কোটি টাকা! ৪ বছর পার...কেন স্ত্রীকে বাড়ি নিয়ে যাননি স্বামী? মামলা দায়ের হাইকোর্টে
হাসপাতালের বিল ছুঁয়েছে ১.৫ কোটি টাকা! ৪ বছর পার...কেন স্ত্রীকে বাড়ি নিয়ে যাননি স্বামী?
  • কলকাতা হাইকোর্টে স্বামীর ভূমিকা নিয়ে অসন্তোষ, স্ত্রী প্রায় সাড়ে চার বছর ধরে বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন.

  • বিচারপতি কৃষ্ণ রাও মহিলাকে সরকারি হাসপাতালে স্থানান্তর ও শারীরিক মূল্যায়নের নির্দেশ দিয়েছেন.

  • চিকিৎসা রিপোর্ট দুই সপ্তাহের মধ্যে জমা দিতে হবে, মামলার পরবর্তী শুনানি ৩০ মার্চ.

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement