advertisement

'মিস কল' দিয়ে মজা পেতেন যুবতী, একদিন নিজেই হয়ে গেলেন নিখোঁজ! টানটান ছবির গল্প

Last Updated:

কিছু দিন আগেই একই হাউজ থেকেই মুক্তি পেয়েছিল বনি - কৌশানি অভিনীত ছবি 'তুমি আসবে বলে'। 'মিস কল' মুক্তি পাবে ২৬ ফেব্রুয়ারি।

#কলকাতা: প্রেমের মাসে আসছে নতুন প্রেমের বাংলা ছবি 'মিস কল'। সুরিন্দর ফিল্মসের ব্যানারে প্রযোজিত এই ছবি প্রেমের গল্প হলেও আছে এক্কেবারে অন্য টুইস্ট। ছবির মুখ্য চরিত্রে সোহম -ঋত্ত্বিাকা। ছবির পরিচালনায় রবি কিনাগী।
প্রেমের ছবি হলেও যেহেতু একটা দারুণ টুইস্ট রয়েছে সেই কারণেই গল্প নিয়ে কৌতূহল থেকেই যাচ্ছে।কীভাবে এগোয় ছবির গল্প? গল্পে রয়েছে কলেজ পড়ুয়া লীলা। অজানা নম্বরে মিস কল দেওয়াই লীলার টাইমপাস। মজার জন্যই বিভিন্ন সময়ে অজানা নম্বরে কল করে মজা করে সে। এই ভাবেই মিস কল দেওয়ায় তাঁর আলাপ হয় কৃষ্ণর সঙ্গে।ছেলেটির সঙ্গে দারুণ বন্ধুত্ব হয়ে যায় তাঁর। গল্পে টুইস্ট আসে যখন হঠাৎ একদিন লীলা নিখোঁজ হয়ে যায়।কল রেজিস্টারে পুলিশ কৃষ্ণর নাম ও নম্বর পায়। কী হয় তার পরে? সেটাই বলবে এই প্রেমের ছবি। ছবির মিউজিক করেছেন স্যাভি।
advertisement
গত বছরটা মহামারীর কারণে সবার জন্যই ছিল ভয়াবহ। ফিল্ম ইন্ডাস্ট্রিরও ছিল তথৈবচ অবস্থা। প্রচুর ছবি হয়ে পরে রয়েছে যেগুলো রিলিজ করার কথা ভাবতেই পারছেন না প্রযোজকরা। কারণ দর্শক নেই। কিন্তু এরই মধ্যে কিছু সাহসী প্রযোজক আচ্ছেন যারা মনে করেন দ্যা শো মোস্ট গো অন এবং ঠিক সেই কারণেই মুক্তি পাচ্ছে বেশ কিছু ছবি।
advertisement
advertisement
কিছু দিন আগেই একই হাউজ থেকেই মুক্তি পেয়েছিল বনি - কৌশানি অভিনীত ছবি 'তুমি আসবে বলে'। 'মিস কল' মুক্তি পাবে ২৬ ফেব্রুয়ারি।
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
'মিস কল' দিয়ে মজা পেতেন যুবতী, একদিন নিজেই হয়ে গেলেন নিখোঁজ! টানটান ছবির গল্প
Next Article
advertisement
Shamik Bhattacharya: 'আমাদের বিরুদ্ধে ভোট দিন, কিন্তু ভোটাধিকার প্রয়োগ করুন!' বহুতলের বাসিন্দাদের আর্জি শমীকের
'আমাদের বিরুদ্ধে ভোট দিন, কিন্তু ভোটাধিকার প্রয়োগ করুন!' বহুতলের বাসিন্দাদের আর্জি শমীকের
  • বিজেপি-র ভরসা বহুতলের ভোটাররা৷

  • বহুতলের বাসিন্দাদের সঙ্গে বৈঠকে বিজেপি রাজ্য সভাপতি৷

  • ভোটাধিকার প্রয়োগ করুন, আর্জি শমীকের৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement