advertisement

Bangla serial TRP: মিঠাই-ই সেরা বাংলা ধারাবাহিক এ সপ্তাহেও! ‌টিআরপি যুদ্ধে শ্রীময়ী থেকে খড়কুটো কোথায়

Last Updated:

টিআরপি (TRP) দৌড়ে ক্রমশ এগিয়েই যাচ্ছে জিবাংলার ধারাবাহিক 'মিঠাই' (Mithai)। এই সপ্তাহেও অন্য কোনও ধারাবাহিক ছুঁতে পারল না।

#কলকাতা: টিআরপি (TRP) দৌড়ে ক্রমশ এগিয়েই যাচ্ছে জিবাংলার ধারাবাহিক 'মিঠাই' (Mithai)। এই সপ্তাহেও অন্য কোনও ধারাবাহিক ছুঁতে পারল না। তালিকার ১ নম্বরে থাকা জি বাংলার এই ধারাবাহিকের রেটিং পয়েন্ট ১১.৭। দুই নম্বরেও পাকাপাকি জায়গা করে নিয়েছে জি বাংলার 'অপরাজিতা অপু' যার রেটিং পয়েন্ট ৮.৮। এর পরে অর্থাৎ তিন নম্বরে রয়েছে স্টার জলসার ধারাবাহিক 'খড়কুটো'।
সৌজন্য ও গুনগুনের দ্বিতীয় বিয়ে হতেই এই ধারাবাহিকের রে‌টিং পয়েন্ট উর্ধ্বমুখী। এ সপ্তাহে এর রেটিং পয়েন্ট ৮। টিআরপি তালিকার চার নম্বরে রয়েছে জি বাংলার দুটি ধারাবাহিক 'জীবন সাথী' ও 'কৃষ্ণকলি'। দুটিরই রেটিং পয়েন্ট ৭.৩। গত সপ্তাহে 'জীবন সাথী' ছিল আট নম্বরে। পাঁচ নম্বরেও জি বাংলার ধারাবাহিক 'যমুনা ঢাকি' যার রেটিং পয়েন্ট ৭.২।
advertisement
টিআরপি তালিকার ছয় নম্বরে রয়েছে স্টার জলসার ধারাবাহিক 'শ্রীময়ী'। এর রেটিং পয়েন্ট এই সপ্তাহে ৬.৯। এই মুহূর্তে ধারাবাহিকটি মেতে উঠেছে 'শ্রীময়ী' ও রোহিত আঙ্কল-এর বিয়ে নিয়ে। এর পরে সাত নম্বরে রয়েছে 'রাসমণী' যার রেটিং পয়েন্ট ৬.৭। আট নম্বরে রয়েছে স্টার জলসার নতুন ধারাবাহিক 'ধূলোকণা' ও 'মহাপীঠ তারাপীঠ'। দুটিরই রেটিং পয়েন্ট ৬.৪।
advertisement
advertisement
নয় নম্বরে রয়েছে জি বাংলার 'কড়িখেলা' যার রেটিং পয়েন্ট ৬.৩ এবং দশ নম্বরে রয়েছে স্টার জলসার 'দেশের মাটি' (৫.৮)। সম্প্রতি ধারাবাহিকে রাজা ও মাম্পির বিয়ে হয়েছে। অন্যদিকে রিয়্যালি‌‌টি শোয়ে এগিয়ে রয়েছে জি বাংলার 'ডান্স বাংলা ডান্স'।
১) মিঠাই- ১১.৭
২) অপরাজিতা অপু- ৮.৮
৩) খড়কুটো- ৮
৪) কৃষ্ণকলি, জীবন সাথী- ৭.৩
advertisement
৫) যমুনা ঢাকি- ৭.২
৬) শ্রীময়ী- ৬.৯
৭) রাসমণী- ৬.৭
৮) ধূলোকণা, মহাপীঠ তারাপীঠ- ৬.৪
৯)কড়িখেলা- ৬.৩
১০) দেশের মাটি- ৫.৮
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Bangla serial TRP: মিঠাই-ই সেরা বাংলা ধারাবাহিক এ সপ্তাহেও! ‌টিআরপি যুদ্ধে শ্রীময়ী থেকে খড়কুটো কোথায়
Next Article
advertisement
Pratik Ur Rahman on Mohammad Salim:  'বাবা যদি সন্তানকে গলা টিপে মারেন...', সিপিএমে দমবন্ধ পরিবেশ, সেলিমকেই নিশানা প্রতীক উরের
'বাবা যদি সন্তানকে গলা টিপে মারেন...', সিপিএমে দমবন্ধ পরিবেশ, সেলিমকেই নিশানা প্রতীক উরের
  • সিপিএমে দমবন্ধ পরিস্থিতি, দাবি প্রতীক উরের৷

  • তৃণমূলে যোগ দিয়েও নিশানা মহম্মদ সেলিমকে৷

  • মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রশংসায় প্রতীক উর৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement