advertisement

Sayak Chakraborty: খুব শীঘ্রই ওয়েব সিরিজে হাতেখড়ি হতে চলেছে অভিনেতা সায়ক চক্রবর্তীর!

Last Updated:

নিজের সেই এথনিক লুক ছেড়ে সায়ক (Sayak Chakraborty) বেশ একটা ফ্ল্যাম্বয়েন্ট টাচ এনেছেন চেহারায় । আর সেই চেহারা দেখেই নাকি ফিদা হয়েছেন অনেকে, এমনটাই জানালেন অভিনেতা ।

#কলকাতা: এই তো দিন কয়েক আগে লুক বদলে একেবারে ‘ব্র্যান্ড নিউ’ মোড়কে নিজেকে মেলে ধরেছিলেন অভিনেতা সায়ক চক্রবর্তী (Sayak Chakraborty) । গত সাত বছর ধরে অভিনয়ের সঙ্গে যুক্ত তিনি । কিন্তু বেশিরভাগ সময়ই ইতিহাস বা পুরাণ নির্ভর ধারাবাহিকে দেখা গিয়েছে সায়ককে । ‘বয়েই গেল’ দিয়ে শুরু হয়েছিল ঠিকই । কিন্তু তারপর একের পর এক ‘মহাপ্রভু শ্রীচৈতন্য’, ‘করুণাময়ী রাণীরাসমণি’, ‘আমি সিরাজের বেগম’, ‘কাদম্বিনী’-র মতো ধারাবাহিকে দেখা গিয়েছে তাঁকে । এখন নিজের সেই এথনিক লুক ছেড়ে সায়ক বেশ একটা ফ্ল্যাম্বয়েন্ট টাচ এনেছেন চেহারায় । আর সেই চেহারা দেখেই নাকি ফিদা হয়েছেন অনেকে, এমনটাই জানালেন অভিনেতা । তারই কি ফলাফল এই নতুন ওয়েব সিরিজ?
উত্তর দিলেন খোদ সায়কই । বললেন, ‘‘এটা সত্যিই খুব শীঘ্রই একটা ওয়েব সিরিজে আসছি আমি । আমার লুক পরিবর্তনটা কিছুটা হলেও সাহায্য করেছে আমাকে এই চরিত্রটা পেতে ।’’ অভিজ্ঞান মুখোপাধ্যায়ের ‘ফ্যান্টাজিম’ ওয়েব সিরিজের তৃতীয় সিজনে একটি গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে সায়ককে । এই গল্পটির নাম ‘জাল’ । ‘‘গোটা সিরিজটাই রয়েছে ইলিউশন বা ফ্যান্টাজিমের উপর নির্ভর করে । প্রত্যেকটা গল্প একে অপরের থেকে আলাদা, আবার একটা জায়গায় এসে সবটাই কানেক্টেড । সম্পর্কের নানা গোলক ধাঁধাঁয় এগিয়ে যায় গল্প’’, এমনটাই জানালেন ছবির পরিচালক অভিজ্ঞান । সম্ভবত পুজোর আগেই জি 5-এ মুক্তি পাবে এই সিরিজ ।
advertisement
advertisement
advertisement
বর্তমানে সায়ক যোগ দিয়েছেন ‘সাঁঝের বাতি’ ধারাবাহিকে । সেখানে ‘গ্যারি’র চরিত্রে দেখা যাচ্ছে তাঁকে । গ্যারির চরিত্রটার সঙ্গে তাঁর নতুন লুকের দারুণ মিল রয়েছে । বিদেশ থেকে পড়াশোনা করে দেশে ফিরে আসা, আধা বিদেশী, আধা দেশীয় গ্যারির সঙ্গে তাঁর বর্তমান লুক, খুব ভাল মানিয়েছে । চরিত্রটি ভাল বাংলা বলতে পারে না । ইংরাজি মেশানো বাংলা সংলাপ বলতে গিয়ে ‘মেম বউ’-এর মতো ট্রোল হতে হবে, এমনটা ভেবে প্রথমে ভয় পেয়েছিলেন সায়ক । কিন্তু স্ক্রিপ্টের গুণে সে সব উতরে গিয়েছেন । সায়ক নিজেই জানালেন, সামনেই ধারাবাহিকে বেশ কিছু চমক রয়েছে । একে তো বিয়ের আসর থেকে পালিয়ে গিয়েছে গ্যারির হবু বউ চিকু । তার উপর তাঁকে আরও নাস্তানাবুদ করবে ভূত । ধীরে ধীরে গ্যারির মধ্যে নেগেটিভ আর কমেডি, দু’টো শেডই দেখতে পাবেন দর্শকরা ।
advertisement
অভিনেতা নিজেই জানালেন, তাঁর এই নতুন লুকের রহস্য । তাঁর বেশিরভাগ ছবিই সোজা চুলে । কারণ ওটাই তাঁর স্বাভাবিক চুলের ধরন । কিন্তু বারবার একই লুকে ছবি তুলতে তুলতে একঘেয়ে লাগছিল । তাই নিজের আইডিয়াতেই সামান্য কার্ল করিয়ে নেন সামনের চুলগুলি । তাতেই কেল্লা ফতে । অভিনেতা বলছেন, লুক চেঞ্জ করায় নাকি পরপর বেশ অনেকগুলো কাজের অফার পেলেন তিনি । সামনেই হয়তো ‘শ্রী কৃষ্ণভক্ত মীরা’ ধারাবাহিকে মীরা’র দাদার চরিত্রে এন্ট্রি নিতে পারেন সায়ক ।
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Sayak Chakraborty: খুব শীঘ্রই ওয়েব সিরিজে হাতেখড়ি হতে চলেছে অভিনেতা সায়ক চক্রবর্তীর!
Next Article
advertisement
Sara Sengupta on Rahul Arunoday Banerjee: মনের খেয়াল রাখা জরুরি, থেরাপি লজ্জার নয়! যীশু-নীলাঞ্জনার মেয়ে সারা সেনগুপ্তকে শিখিয়েছিলেন রাহুলই
মনের খেয়াল রাখা জরুরি, থেরাপি লজ্জার নয়! যীশু-নীলাঞ্জনার মেয়ে সারা সেনগুপ্তকে শিখিয়েছিলেন রাহুলই
  • রাহুলও ছিলেন নীলাঞ্জনার বন্ধু এবং ভাইয়ের মতো, তাঁর মেয়েদের খুব কাছের মানুষ

  • মানসিক সমস্যা হলে তার খেয়াল রাখা উচিত, সারাকে শিখিয়েছিলেন রাহুল

  • শোকবার্তায় সারা উল্লেখ করলেন সেই কথা

VIEW MORE

ছবি

আরও দেখুন
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement