advertisement

Ankita-Prantik: প্রান্তিক-অঙ্কিতার কোলে ছোট্ট সদস্য, বাবা-মায়ের মতো যত্ন করলেন তারকা দম্পতি, ভাইরাল ভিডিও

Last Updated:

Ankita-Prantik: দুই থেকে তিন হলেন অভিনেত্রী অঙ্কিতা চক্রবর্তী এবং অভিনেতা প্রান্তিক বন্দ্যোপাধ্যায়ের সংসার। একটি ছোট্ট কাঠবিড়ালিকে উদ্ধার করলেন তাঁরা।

অঙ্কিতা-প্রান্তিক
অঙ্কিতা-প্রান্তিক
কলকাতা: তারকা দম্পতির কোলে এল ছোট্ট সদস্য। দুই থেকে তিন হলেন অভিনেত্রী অঙ্কিতা চক্রবর্তী এবং অভিনেতা প্রান্তিক বন্দ্যোপাধ্যায়ের সংসার। একটি ছোট্ট কাঠবিড়ালিকে উদ্ধার করলেন তাঁরা। নতুন একটি ভিডিও পোস্ট করে সুখবর দিলেন নায়ক-নায়িকা।
ভিডিওতে দেখা গেল, ছোট একটি কাঠবিড়ালিকে হাতের উষ্ণতায় আদর দিলেন প্রান্তিক-অঙ্কিতা। বিভিন্ন মুহূর্তের মন্তাজে তৈরি হল মিষ্টি এক ভিডিও। যেখানে তারকা দম্পতি আদরে-যত্নে বড় করে তুলছেন ছোট্ট কাঠবিড়ালিকে। কখনও ড্রপার বা কখনও সিরিঞ্জে করে দুধ খাওয়াচ্ছেন।
advertisement
advertisement
ভিডিওর ক্যাপশনে লেখা, ‘চি চি’। বোঝা গেল, কাঠবিড়ালিটির নাম রেখেছেন চিচি। হ্যাশট্যাগগুলি দেখে স্পষ্ট হল, কাঠবিড়ালিকে উদ্ধার করেছেন তাঁরা। সন্তানের মতো করেই লালন করছেন প্রান্তিক এবং অঙ্কিতা।
অভিনেত্রী রফিয়াত রশিদ মিথিলা মন্তব্য করেছেন, ‘এটা খুবই আদুরে।’ কাঠবিড়ালিও ঘরে নিজের আরামে বসবাস শুরু করেছে। ছোট্ট টবের মধ্যে ইন্ডোর প্ল্যান্টের ডাল বেয়ে উঠে নেমে খেলা শুরু করে দিয়েছে একরত্তি।
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Ankita-Prantik: প্রান্তিক-অঙ্কিতার কোলে ছোট্ট সদস্য, বাবা-মায়ের মতো যত্ন করলেন তারকা দম্পতি, ভাইরাল ভিডিও
Next Article
advertisement
Moffakerul Islam Update: কালিয়াচক কাণ্ডে ধৃত মোফাক্কেরুল ইসলাম কি তাদের দলের নেতা? মুখ খুলল ওয়াইসির দল মিম
কালিয়াচক কাণ্ডে ধৃত মোফাক্কেরুল ইসলাম কি তাদের দলের নেতা? মুখ খুলল ওয়াইসির দল মিম
  • এ দিন মালদহে আদালতে তোলার সময় অবশ্য মোফাক্কেরুল দাবি করেছেন, তাঁর সঙ্গে ওয়াইসির দলের কোনও যোগ নেই৷ এবার মালদহ জেলায় মিম-এর সভাপতি রেজাউল করিমও দাবি করেছেন, কালিয়াচক কাণ্ডে ধৃত মোফাক্কেরুল ইসলাম সরাসরি তাঁদের দলের সঙ্গে যুক্ত নন৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement