advertisement

পাশে রয়েছেন সলমন, রূপ যেন ঝরে পড়ছে ক্যাটরিনার !

Last Updated:

হ্যাঁ, টাইগার জিন্দা হ্যায় ৷ দুষ্ট দমনে এখনও টাইগার একেবারে অ্যাকশন প্যাকড৷ তা বলে কী টাইগারের প্রেম পেতে নেই !

#মুম্বই: হ্যাঁ, টাইগার জিন্দা হ্যায় ৷ দুষ্ট দমনে এখনও টাইগার একেবারে অ্যাকশন প্যাকড৷ তা বলে কী টাইগারের প্রেম পেতে নেই ! আর সঙ্গে যদি ক্যাটরিনার মতো সুন্দরী থাকে, তাহলে প্রেম আটকানো খুব মুশকিল !
সেরকমই ইশারা পাওয়া গেল ট্যুইটারে শেয়ার হওয়া ‘টাইগার জিন্দা হ্যায়’-এর নতুন ছবিতে ৷ যেখানে একেবারে অন্য রূপে দেখা গেল ক্যাটরিনাকে ৷ এই ছবির নতুন গান ‘সোয়াগ স্বাগত’-এই একেবারে সেক্সি অবতারে ধরা দিলেন ক্যাটরিনা ৷
গুঞ্জন ছিল অনেক আগে থেকেই ৷ ‘এক থা টাইগার’ ছবির পর ফের জুটি বাঁধতে চলেছেন সলমন-ক্যাটরিনা ৷ তাও আবার ‘এক থা টাইগার’-এর সিকোয়েল ‘টাইগার জিন্দা হ্যায়’ ছবিতে ৷ সম্প্রতি যশ রাজ ছবির পক্ষ থেকেই ট্যুইটারে প্রকাশ পেল এই ছবির পোস্টার ৷
advertisement
advertisement
k1 k3
দুবাই বিজ্ঞাপনের শ্যুটিং করার পর ফের সিনেপর্দায় আসতে চলেছে সলমন-ক্যাটরিনা ৷ আলি আব্বাস জাফরের ‘এক থা টাইগার’ ছবির সিকোয়েলে ফের দেখা যাবে সলমন ও ক্যাটরিনাকে!
সম্প্রতি আলি আব্বাস জাফরের ছবি ‘সুলতান’ বক্স অফিসে ঝড় তুলেছে ৷ দু’সপ্তাহের মধ্যেই ‘সুলতান’ এন্ট্রি নিয়েছে তিনশো কোটির ক্লাবে ৷ তাই বলিউডের সুলতানকে নিয়ে ফের ছবি তৈরি করতে চলেছেন আলি আব্বাস৷
advertisement
গুঞ্জনে শোনা যাচ্ছে, ‘এক থা টাইগার’ এর সিকোয়েল ‘টাইগার জিন্দা হ্যায়’তে ফের পুরনো জুটিকে একসঙ্গে আনতে চলেছেন আলি ৷ ‘এক থা টাইগার’ ছবির ক্লাইম্যাক্সে দেখা গিয়েছিল, সলমন ও ক্যাটরিনা নিজের এজেন্সি ছেড়ে পৃথিবীর কোনও একটি কোণায় সংসার করছেন ৷ আর সিকোয়েলটি শুরু হবে এই পর্যায় থেকেই ৷
চলতি বছরের শেষ দিক থেকেই শুরু হবে এই ছবির শ্যুটিং ৷ সলমন এখন ব্যস্ত কবীর খানের ‘টিউবলাইট’ ছবির শ্যুটিংয়ে ৷ আর ক্যাটরিনা ব্যস্ত ‘বার বার দেখো’র প্রোমোশনে !
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
পাশে রয়েছেন সলমন, রূপ যেন ঝরে পড়ছে ক্যাটরিনার !
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement