advertisement

সিনেপ্রেমীদের জন্য সুখবর, অন্ধকার কলকাতার গল্প বলবে নতুন এই ছবি

Last Updated:

The story of Kolkata will unfold on big screen : সিনেপ্রমীদের জন্য খুশির খবর ৷

#কলকাতা : সিনেপ্রমীদের জন্য খুশির খবর ৷   শহর কলকাতার গল্প এবার দেখা যাবে বড় পর্দায় ৷  মহালয়ার দিনে মুক্তি পেয়েছে এমনই এক ছবির অফিসিয়াল নাম ও টিজার ৷ ছবিটির নাম "ক্যালকাটা ৯৯"৷ ছবিটির টিজার প্রকাশ পাওয়ার পর থেকেই রহস্যের সৃষ্টি হয়েছে দর্শকদের মনে ৷ প্রকাশ্যে আনা হয়নি ছবির অভিনেতা ও অভিনেত্রীরদের নাম ৷
৯০-এর দশকের অন্ধকার শহরের গল্প বলবে নতুন ছবি "ক্যালকাটা ৯৯" ৷  এখনও পর্যন্ত ছবির অভিনেতাদের নাম প্রকাশ করতে নারাজ হয়েছেন ছবির নির্মাতারা ৷ ছবির পরিচালনা করছেন জয়ব্রত দাশ ৷ রবিবার "ক্যালকাটা ৯৯"এর পোস্টার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন ছবিটির সিনেম্যাটোগ্রাফার অর্ণব লাহা ৷
advertisement
advertisement
কিছুদিনের মধ্যেই অভিনেতাদের নাম প্রকাশ্যে আসবে বলে জানিয়েছেন ছবির নির্মাতারা ৷ জানা গিয়েছে, এই ছবিতে অভিনয় করতে চলেছেন বেশ কিছু নামকরা অভিনেতা ও অভিনেত্রী ৷ ছবির পোস্টার প্রকাশ্যে আসতেই ছবিটি দেখার জন্য উৎসাহ প্রকাশ করেছেন সিনেপ্রেমীরা ৷
advertisement
ছবির পোস্টারে দেখা গিয়েছে, বৃষ্টিভেজা শহরে হেঁটে আসছেন দুই পুলিশকর্মী ৷ রাস্তায় জমা জলে প্রায় অর্ধেকটা পা ডুবে গিয়েছে দুই পুলিশ আধিকারিকের ৷ পেছনে দাঁড়িয়ে রয়েছে বেশ কয়েকটি গাড়ি ৷ ছবির পোস্টার দেখে, ছবিটি রোমাঞ্চকর হতে পারে বলে অনুমান করছেন অনেকে ৷ ছবিটির পরিচালনা করছেন জয়ব্রত দাস ৷ "ক্যালকাটা ৯৯" এর প্রযোজনা করছেন প্রতীক চক্রবর্তী ও কুইনটেলস এন্টারটেনমেন্ট ৷
advertisement
ছবিটির সহ প্রযোজনা করছেন শাশ্বত চট্টোপাধ্যায় ৷
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
সিনেপ্রেমীদের জন্য সুখবর, অন্ধকার কলকাতার গল্প বলবে নতুন এই ছবি
Next Article
advertisement
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
  • এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের

  • উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় !

  • ব্যাঙ্ক থেকে টাকা তুলতে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন উৎসব

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement