advertisement

Sushmita Sen : ইংরেজি মাধ্যমে পড়েননি! বিশ্ব সুন্দরীর মঞ্চে একটি প্রশ্ন বুঝতেই পারেননি সুস্মিতা

Last Updated:

Sushmita Sen : এক নতুন তথ্য প্রকাশ্যে আনলেন সুস্মিতা। এক সাক্ষাৎকারে ১৯৯৪ সালে তাঁর খেতাব জেতা নিয়ে আলোচনা করলেন তিনি।

বিশ্ব সুন্দরীর মঞ্চে একটি প্রশ্ন বুঝতেই পারেননি সুস্মিতা
বিশ্ব সুন্দরীর মঞ্চে একটি প্রশ্ন বুঝতেই পারেননি সুস্মিতা
#মুম্বই: ১৯৯৪ সালে মিস ইউনিভার্সের খেতাব জিতে দেশকে গর্বিত করেছিলেন অভিনেত্রী সুস্মিতা সেন (Sushmita Sen)। তিনিই প্রথম এই সম্মান দেশের কাছে এনে দিয়েছিলেন। সম্প্রতি সেই মিস ইউনিভার্স সম্পর্কে এক নতুন তথ্য প্রকাশ্যে আনলেন সুস্মিতা। এক সাক্ষাৎকারে ১৯৯৪ সালে তাঁর খেতাব জেতা নিয়ে আলোচনা করলেন তিনি। জানালেন, সেই অনুষ্ঠানে তাঁকে ফাইনাল রাউন্ডে যে প্রশ্ন করা হয়েছিল, তা তিনি বুঝতেই পারেননি।
সুস্মিতাকে (Sushmita Sen) জিজ্ঞাসা করা হয়েছিল, "একজন মহিলা হিসেবে তোমার জীবনের সারাংশ কী?" উত্তরে সুস্মিতা বলেছিলেন, "মহিলা হয়ে জন্মানো মানে ঈশ্বরের আশীর্বাদ যা সবার পছন্দ করা উচিত। এক শিশুর উৎসই হল একজন মা, যিনি একজন মহিলা। একজন মহিলাই পুরুষকে দেখিয়ে দেয়, ভালোবাসা, খেয়াল রাখা এগুলি কী। এটাই আমি একজন মহিলা হয়ে বলতে চাই।"
advertisement
সম্প্রতি এক সাক্ষাৎকারে সুস্মিতাকে (Sushmita Sen) জিজ্ঞাসা করা হয়, আজ কি সেই উত্তর একটু হলেও তিনি বদলাতে চাইবেন? উত্তরে সুস্মিতা জানান, তাঁকে জিজ্ঞাসা করা হয়নি মহিলাদের গুণ কী বা অবদান কী? কিন্তু সেই সময়ে তিনি সেই উত্তরই দিয়েছিলেন। বরং তাঁকে জিজ্ঞাসা করা হয়েছিল মহিলাদের জীবনের সারাংশ কী‌?
advertisement
কেন তিনি প্রশ্ন বুঝতে পারেননি, সেই উত্তরও দিয়েছেন সুস্মিতা। অভিনেত্রী বলছেন, "আমি হিন্দি মিডিয়াম স্কুলে পড়তাম। তাই আমি ভালো ইংরেজি জানতাম না তখন। আমি জানি না আমি কী ভাবে প্রশ্ন বুঝলাম এবং সেগুলির উত্তর দিলাম পরিষ্কার করে ১৮ বছর বয়সে। আমার মনে হয় আমার জিভে ঈশ্বর বসেছিলেন এবং আমায় দিয়ে বলিয়ে নিয়েছেন। আমি বলেছিলাম মহিলা হওয়া মানে ঈশ্বরের উপহার। এখনও সেটাই মনে করি। কিছুই বদলায়নি।"
advertisement
সুস্মিতা তার উত্তরের সঙ্গে আরও যোগ করেছেন, "মহিলা মানে শুধুই গর্ভ নয়, যেখান থেকে আরও এক মানুষের জন্ম হয়। শুধু মা হওয়ার জন্য এক জন মহিলার জন্ম হয় না। কিন্তু তিনি দেখাতে পারেন, ভালোবাসা কী, মানুষের সঙ্গে আনন্দ ভাগ করে নেওয়া কী, খেয়াল রাখা কী।"
advertisement
advertisement
প্রসঙ্গত,সুস্মিতা বহু মহিলার কাছে অনুপ্রেরণা। মাতৃত্বের জন্য বিয়ে না করলেও চলে, তা বুঝিয়ে দিয়েছেন তিনি। দুই মেয়ে রেনি ও আলিশাকে দত্তক নিয়েছিলেন সুস্মিতা। তাঁদের সঙ্গে ভালো সময় কাটাচ্ছেন প্রাক্তন বিশ্বসুন্দরী।
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Sushmita Sen : ইংরেজি মাধ্যমে পড়েননি! বিশ্ব সুন্দরীর মঞ্চে একটি প্রশ্ন বুঝতেই পারেননি সুস্মিতা
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement