advertisement

রূপান্তরকামী বেশে পর্দায় সুস্মিতা সেন, ফুটে উঠবে গৌরীর জীবনকাহিনি

Last Updated:

কেবল এক রূপান্তরকামী মায়ের গল্প নয়, এই সিরিজে দেখানো হবে মা-মেয়ের সম্পর্কের সমীকরণও।

#মুম্বই: 'আরিয়া' এবং 'আরিয়া ২'-এর সাফল্যের পর ফের এক বার ওটিটি মঞ্চে সুস্মিতা সেন। তবে এ বার অন্য চমক। বদলে ফেলছেন নিজের যৌন পরিচয়। এ বার পর্দায় তাঁকে দেখা যাবে রূপান্তরকামীর চরিত্রে।
বারবার ছক ভেঙে নতুন ধারার প্রচলন করেন প্রাক্তন বিশ্বসুন্দরী। এ বারও '৯০ দশকের জনপ্রিয় নায়িকা ছক ভাঙতে চলেছেন পর্দায়। তাঁর অভিনয়েই ফুটে উঠবে গৌরী সাওয়ান্তের জীবনকাহিনি।
advertisement
ভারতের প্রথম রূপান্তরকামী মা। কত যে বাধা বিপত্তি পেরিয়ে তিনি সন্তান পালন করেছন, তার ইয়ত্তা নেই। অন্য দিকে যখন বলিউডে কেউ ভাবতেই পারেনি, তখন সিঙ্গেল মাদার হয়েছেন সুস্মিতা। আজও তিনি অবিবাহিত। এক শতাংশ হলেও গৌরীর জীবনযুদ্ধের আঁচ তিনি টের পেয়েছেন। আর তাই নাকি নির্ভীক গৌরীর লড়াইয়ের গল্প তিনি অভিনয়ে ফুটিয়ে তুলতে চেয়েছেন।
advertisement
কেবল এক রূপান্তরকামী মায়ের গল্প নয়, এই সিরিজে দেখানো হবে মা-মেয়ের সম্পর্কের সমীকরণও।
৬টি এপিসোডের এই সিরিজটি পরিচালনা করছেন মরাঠি পরিচালক রবি যাদব। শুরু হয়েছে শ্যুটিং। শিরোনাম এখনও স্থির হয়নি। শোনা যাচ্ছে, এই সিরিজের শ্যুটিং শেষ হবে নভেম্বরে। তার পরেই তিনি 'আরিয়া' সিরিজের তৃতীয় সিজনের কাজ শুরু করবেন।
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
রূপান্তরকামী বেশে পর্দায় সুস্মিতা সেন, ফুটে উঠবে গৌরীর জীবনকাহিনি
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement