advertisement

মিথ্যে বলেছেন রিয়া ! মৃত্যুর আগের রাতেও সুশান্তের সঙ্গে ছিলেন তিনি ! প্রমাণ-সহ দাবি প্রতিবেশীর !

Last Updated:

এক প্রতিবেশী দাবি করেছেন, ১৩ জুন সুশান্ত সিং রাজপুতের সঙ্গে দেখা করেন রিয়া চক্রবর্তী।

#মুম্বই: সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর থেকে গোটা বলিউডের চিত্রটাই বদলে গিয়েছে। সামনে আসতে শুরু করেছে মাদক যোগ, নেপোটিজমের মতো ঘটনা। সিবিআই তদন্ত শুরু করার পর গ্রেফতার করা হয় রিয়া চক্রবর্তীকে। সুশান্তের মৃত্যু নিয়ে জেরা করলে রিয়া জানিয়েছিলেন, সুশান্ত মানসিক অবসাদে ভোগেন। এবং মাদক নেন। সেই সঙ্গে এই বলেছিলেন, তাঁদের সম্পর্ক ভেঙে গিয়েছিল। এবং রিয়াকে মৃত্যুর বেশ কয়েকদিন আগেই সুশান্তের বাড়ি ছেড়ে দেন। তাঁকে সুশান্তই চলে যেতে বলেছিলেন। এবং তারপর আর সুশান্তের সঙ্গে যোগাযোগ করেননি রিয়া। তবে রিয়ার এই বক্তব্য এবার মিথ্যে প্রমাণিত হল।
রিয়ার অ্যাপার্টমেন্টের এক প্রতিবেশী দাবি করেছেন, ১৩ জুন সুশান্ত সিং রাজপুতের সঙ্গে দেখা করেন রিয়া চক্রবর্তী। রিয়াকে তাঁর জুহুর অ্যাপার্টমেন্টে নামিয়ে দিয়ে আসেন সুশান্ত। ১৩ জুন সন্ধে ছটা, সাড়ে ছটা নাগাদ রিয়াকে তাঁর আপার্টমেন্টে নামিয়ে দিয়ে সেখান থেকে চলে যান সুশান্ত। নিজের চোখে এই ঘটনা দেখেছেন বলে দাবি ওই বাসিন্দার।
advertisement
সূত্রের খবর, রিয়ার প্রতিবেশী জানিয়েছেন, তিনি ১৩ জুন সন্ধে ছটা, সাড়ে ছটা নাগাদ রিয়া,সুশান্তকে দেখতে পান। সুশান্ত নিজে গাড়ি চালিয়ে রিয়াকে বাড়িতে পৌঁছে দিয়ে আসেন। শুধু তাই নয়, ৮ জুন সুশান্তের বাড়ি ছাড়ার পর তাঁর সঙ্গে আর দেখা করেননি বলে রিয়া যে দাবি করেন, তার বিরুদ্ধে ফুঁসে ওঠেন ওই মহিলা। শুধু তাই নয়, ১৩ জুন রিয়ার সঙ্গে সুশান্তের যে দেখা হয়েছিল, সেই ঘটনা পুরো রেকর্ড করা রয়েছে বলেও করা হয় দাবি। তবে এর আগে মুম্বইয়ের বিবেকানন্দ গুপ্তা দাবি করেছিলেন, ১৩ জুন সুশান্ত সিং রাজপুতের সঙ্গে দেখা করেন রিয়া চক্রবর্তী। ১৩ জুন রাতে রিয়াকে তাঁর বাড়িতে নামিয়ে দিয়ে আসেন সুশান্ত। যদিও ওই দাবি নস্যাত করেন প্রয়াত অভিনেতার বন্ধু সিদ্ধার্থ পিঠানি। তিনি জোর গলায় দাবি করেন, ১৩ জুন রাতে সুশান্তের সঙ্গে কোনওভাবেই দেখা করেননি রিয়া। সবটাই মিথ্যে বলে দাবি করেন সিদ্ধার্থ। তবে এই প্রতিবেশীর কথায় এবার ফের নতুন মোড় নেবে ঘটনা।
advertisement
advertisement
প্রসঙ্গত, রিয়া চক্রবর্তীকে গ্রেফতার করেছে এনসিবি। সুশান্তের মৃত্যুর জন্য তাঁকে গ্রেফতার করা হয়নি। মাদক যোগ পাওয়ার জন্য জেল হয়েছে রিয়া ও তাঁর ভাই শৌভিকের। তাঁদের বাড়ি থেকে দেড় কিলো চরস পাওয়া গিয়েছে। এই ঘটনার জেরে দশ বছর জেল হতে পারে রিয়ার। এখনই জামিন পাওয়ার কোনও সম্ভাবনা নেই তাঁর। যদিও রিয়ার উকিলও ছাড়ার পাত্র নয়। অন্যদিকে সুশান্তের মৃত্যুকে AIIMS আত্মহত্যা বলেই জানিয়েছে তাঁদের রিপোর্টে। তাঁরা ভিসেরা টেস্টের রিপোর্ট সিবিআইকে তুলে দিয়েছে। যেখানে বলা হচ্ছে সুশান্ত আত্মহত্যাই করেছেন।
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
মিথ্যে বলেছেন রিয়া ! মৃত্যুর আগের রাতেও সুশান্তের সঙ্গে ছিলেন তিনি ! প্রমাণ-সহ দাবি প্রতিবেশীর !
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement