advertisement

সুশান্ত সিং রাজপুতের সঙ্গে যশরাজ ফিল্মসের চুক্তিপত্র প্রকাশ্যে, এই ছবির জন্য ৩০ লক্ষ টাকা পেয়েছিলেন নায়ক

Last Updated:

দ্বিতীয় ছবির জন্য ৬০ লক্ষ টাকা পাওয়ার কথা থাকলেও সুশান্ত সিং রাজপুত পেয়েছিলেন ১ কোটি টাকা, প্রশ্ন উঠছে কেন এমন হল?

#মুম্বই: সুশান্ত সিং রাজপুতের আত্মহত্যা মামলায় তদন্তে পুলিশ ক্রমশই এগোচ্ছে ৷ কোনও গভীর ষড়যন্ত্র, না কি অন্য কোনও ব্যাপার আছে এর মধ্যে তাও খতিয়ে দেখা হচ্ছে ৷ সম্প্রতি যশরাজ ফিল্মসের সঙ্গে সুশান্ত সিং রাজপুতের চুক্তির একটি কপি পুলিশের হাতে এসেছে ৷ যেখানে পরিষ্কার উল্লেখ আছে, সুশান্ত সিং রাজপুতের সঙ্গে ৩টি ছবির চুক্তি হয়েছিল যশরাজ ফিল্মসের ৷ প্রথম ছবির জন্য সুশান্ত সিং রাজপুতকে দেওয়া হয়েছিল ৩০ লক্ষ টাকা ৷ চুক্তি ছিল প্রথম ছবি যদি হিট হত সেক্ষেত্রে পরের ছবির জন্য ৬০ লক্ষ টাকা দেওয়া হবে ৷
দ্বিতীয় ছবি হিট হলে পারিশ্রমিক হিসেবে পরের ছবির জন্য ১ কোটি টাকা দেওয়ার প্রতিশ্রুতি ছিল ৷ তবে ছবিটি হিট বা ফ্লপ, সেটা স্থির করবে যশরাজ ফিল্মসই ৷ যশরাজ ফিল্মসের সঙ্গে সুশান্ত সিং রাজপুতের প্রথম ছবি শুদ্ধ দেশি রোমান্স ৷ এই ছবিতে কাজ করে সুশান্ত সিং রাজপুত ৩০ লক্ষ টাকা পেয়েছিলেন ৷ এরপরে যশরাজ ফিল্মসের সঙ্গে সুশান্তের দ্বিতীয় ছবি 'ডিটেকটিভ ব্যোমকেশ বক্সি' ৷ পরিচালক দিবাকর বন্দ্যোপাধ্যায়ের নির্দেশনায় ছবিটিতে কাজ করে সুশান্ত সিং রাজপুত ১ কোটি টাকা পেয়েছিলেন ৷ এই বিষয়ে চুক্তিতে পরিষ্কার করে কিছু লেখা ছিল না ৷
advertisement
যেখানে দ্বিতীয় ছবির জন্য ৬০ লক্ষ টাকা দেওয়ার কথা ছিল কিন্তু দেওয়া হয়েছে ১ কোটি টাকা ৷ স্বাভাবিক ভাবেই প্রশ্ন উঠছে, কেন এমন হল? যশরাজ ফিল্মসের সঙ্গে শেখর কাপুরের পরিচালনায় সুশান্ত সিং রাজপুতের তৃতীয় ছবি 'পানি পানি' হওয়ার কথা ছিল কিন্তু সেই ছবি প্রস্তুত হয়নি ৷ তদন্তে পুলিশ জানতে পেরেছে, তৃতীয় ছবি শ্যুট করা শুরু হয়নি কেননা সৃজনশীল স্তরে মতপার্থক্য ছিল শেখর কাপুর ও আদিত্য চোপড়ার মধ্যে ৷ তাই ছবির ভাবনাচিন্তা বেশি দূর পর্যন্ত এগোয়নি ৷
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
সুশান্ত সিং রাজপুতের সঙ্গে যশরাজ ফিল্মসের চুক্তিপত্র প্রকাশ্যে, এই ছবির জন্য ৩০ লক্ষ টাকা পেয়েছিলেন নায়ক
Next Article
advertisement
SIR: কলকাতা জুড়ে কত নাম বাদ গেল? উত্তর থেকে দক্ষিণ কত নাম ‘বিবেচনাধীন’? দেখে নিন পূর্ণাঙ্গ তালিকা
কলকাতা জুড়ে কত নাম বাদ গেল? উত্তর থেকে দক্ষিণ কত নাম ‘বিবেচনাধীন’? দেখে নিন পূর্ণাঙ্গ তালিকা
  • পশ্চিমবঙ্গে ভোটার তালিকা থেকে বাদ পড়েছে প্রায় ৯১ লক্ষ নাম

  • কলকাতা দক্ষিণে বিবেচনাধীন ভোটারের সংখ্যা ৭৮৬৫৭, নাম বাদ পড়েছে ২৮৪৬৮

  • কলকাতা উত্তরে বিবেচনাধীন ৬১২৩৬, নাম বাদ পড়েছে ৩৯১৬৪

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement